শিশু সঙ্গী
২৬ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছড়া
.
★★★ শিশু সঙ্গী★★★
.
কথাঃ থোয়াইউচিং মারমা
.
সবার প্রিয় দাদু - দাদী,
গল্প বলে তাই,
দাদীর কাছে গল্প শুনি,
দাদু কাজ শেখায়।
.
শখের বসে শিখছে যে সে,
নানান যুগে হাতিয়ার,
দাদুর সাথে মারতে যেতাম,
কত রকম জানোয়ার।
.
দাদী কত গল্প বলত,
চাঁদের আকাশ চেয়ে,
আমার চোখেও ঘুম আসতো,
চোখের পাতা বেয়ে।
.
খুঁশি হতাম কল্প কথার,
রাজপুরীর সেই গল্প,
দেখতে দেখতে জীবনটা আজ,
হয়ে গেছে অল্প।
.
সময় এলো বয়স হল,
দাদী গেল পরপার,
দাদীর শোকেও দাদুও আজ,
ছটপট করে বারবার।
.
ছোট বেলার মিষ্টি কথা,
এখনো কানে ভাসে,
সবিতো আজ স্মৃতি হয়ে,
রয়েছে যে পাশে।
.
দাদু ও নেই দাদীও নেই,
চাঁদের আকাশও মেঘলা,
বাস্তব গল্পে আমি নায়ক,
আমি যে একলা।

সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো...
...বাকিটুকু পড়ুনভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন
আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......
বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।...
...বাকিটুকু পড়ুন‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন