somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষক-ছাত্রদের মুক্তি ও ছাগলছানার লম্ফঝম্প

২৩ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আটককৃত শিক্ষক ও ছাত্রদের মুক্তিতে আসলে বিজয় হলো কার? কেউ বলেন সত্যের, কেউ বলে পেশিশক্তির, কেউ বলেন স্বাধীন বিচার বিভাগের। আপনারা কে কি বলেন? বর্তমান সরকারের পেছনে একটি ছায়াশক্তি সরকারকে নিয়ন্ত্রণ করছে, এ কথা এখন সকলের কাছে পরিষ্কার। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেকসুর খালাস ও অপর মামলায় শাস্তি প্রদান থেকে বুঝা যায়, বিচার বিভাগ কাগজে-কলমে স্বাধীন হলেও বাস্তবে আরো বেশি পরাধীন হয়েছে। মনে হচ্ছে আমরা রাজা হবু চন্দ্রের আজব দেশে বসবাস করছি যেখানে শক্তির জোরে যা খুশি করা যায়। চাইলে কাউকে ধরে নিয়ে সাজানো মামলায় দূর্নীতিবাজ / মাদকগ্রহণকারী / অবৈধ অস্রবাজ; এক কথায় অপরাধী বানিয়ে সাজা দেয়া যায়। আবার, মন চাইলে অনুগত অপরাধীদের সাধুও সাজানো যায়। অথচ, শিক্ষকদের মুক্তিতে কিছু ছাগলছানা না বুঝে সত্যের বিজয় বলে ডাক ছাড়ছে, তিড়িং-বিড়িং করে লাফাচ্ছে।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশের সাধারণ মানুষ আশায় বুক বেঁধেছিলো, এবার হ্য়ত ভালো একটা পরিবর্তন হবে। কিন্তু এদেশের মানুষ বড় বেশি হতভাগা, যা আশা করে তার খুব সামান্য ভাগ্যে জোটে। এখন আমরা দেখছি, টিভি চ্যানেলের সামনে বসে মুখে মুখে বড় বড় বুলি আওড়ানো যত সহজ, মসনদে বসে সঠিক ভাবে দেশ চালানো অনেক কঠিন। আমাদের সেনা সমর্থিত সরকারের অবস্থা এখন লেজে গোবরে। তারা দেশকে দূর্নীতি মুক্ত করতে গিয়ে হাঁটুর নীম্নদেশে বিদ্যমান বুদ্ধি নিয়ে যে ভাবে পরিকল্পণাবিহীন ভাবে অন্ধের মত ঝাপিয়ে পড়েছেন, তাতে দেশের সাধারণ মানুষের অবস্থা বড়ই সংগীন। সুশীল নামক পরজীবিরা যারা একসময় খুশীতে তালি দিয়েছিলেন, তারাও এখন মিঁওমিঁও করছে সরকারের সফলতা- ব্যার্থতা নিয়ে। সাধারণ মানুষের কন্ঠ রুদ্ধ করে রাখা হয়েছে জরূরী অবস্থার ফাঁস দিয়ে। কিন্তু গোলেমালে কিছুদিন, এভাবে আর কতদিন।

দোহাই লাগে, এবার সসম্মানে বিদায় হোন। না হলে জনরোষের কবলে পড়ে বস্র হারানোর সমুহ সম্ভাবনা আছে। ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান- সবকিছুর সুচক ভয়াবহ ভাবে নিম্নমুখী। আর, বাজারের লেলিহান অগ্নিশিখার কথা নাই বললাম। দূর্নীতিবাজরা চাল খাইয়েছিলো ২০-২৫ টাকা, এখন সেই চাল ৩৫ থেকে ৪২টাকারও উপরে, যে তেল ছিলো ৫২ টাকা, সেটা এখান ১১০টাকা, ২২ টাকার আটা ৪২ টাকা, ৫৫ টাকার ডাল ৬৮-৭০ টাকা। শিশুখাদ্যের অবস্থাও বেড়েছে অনেক, পিয়াজ আর চিনি ছাড়া এমন কোন পণ্য মনে হয়ে নেই, যার দাম বাড়েনি।
আর কিছুদিন এভাবে চলতে থাকলে ৭৪ এর পরিস্থিতি সৃষ্টি হতে বেশি সময় লাগবেনা। এবার, আল্লাহর ওয়াস্তে মাফ করূন, কিং পার্টি পলিটিক্স ছাড়ুন, ভোটার তালিকা সঠিক ভাবে প্রণয়ন শেষে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে এই শ্বাস-রুদ্ধকর পরিস্তিতি থেকে জাতিকে রক্ষা করুন।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৩৬
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×