somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নজরুলের কবিতা সংশোধন?

১৭ ই মে, ২০১২ দুপুর ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"খোকার সাধ" নামে নজরুলের কবিতাটি আর আগের মতো থাকছে না বলে অবিশ্বস্ত সূত্রে জানা গেছে। কবিতাটির কয়েকটি অংশ সত্যাশ্রয়ী না হওয়ায় এগুলোর পরিবর্তন চেয়ে আদালতে সহসাই আবেদন জানানো হতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি জানায় যে, কবিতাটিতে মানব সন্তান হওয়া সত্বেও খোকার পাখিতে পরিনত হওয়ার আকাঙ্খা প্রকাশ করা হয়েছে যা কোনভাবেই বাস্তবসম্মত নয়। কেননা অনেক মানবসন্তান পশু পদবাচ্য হলেও পাখি হওয়ার কোন নিদর্শন মানবজাতির ইতিহাসে আজ পর্যন্ত দেখা যায়নি। কাজেই এক্ষেত্রে ইতিহাস বিকৃতি ঘটেছে।
কবিতাটির আরেক জায়গায় সূর্যকে মামা সম্বোধন করা হয়েছে, অথচ একই মায়ের গর্ভে খোকার মানবী মা এবং সূর্যের মতো উত্তপ্ত নক্ষত্রের জন্মলাভের গল্প শুধুমাত্র গঞ্জিকাসেবীরাই বিশ্বাস করতে পারে।
কবিতাটির আর একটি অংশে দাবী করা হয়েছে যে খোকা জেগে উঠলেই কেবল রাত পোহাবে আর সকাল হবে- সূত্র মতে এ দাবী সম্পূর্ণ ভিত্তিহীন। জনগনকে ভীতসন্ত্রস্ত্র করে ঘোলা পানিতে মাছ শিকারের মতো কোনো হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এসব বিষয়ের অবতারণা করা হয়েছে।
সূত্রটি আরো জানায় যে, সূর্যের উদয় হওয়া আর অস্ত যাওয়া তথা দিনকে রাত করার বিষয়টি ক্ষমতাসীনদের সম্পূর্ণ নিয়ন্ত্রনাধীন রয়েছে। কাজেই বিরাজমান এ অন্ধকার নিয়ে জনসাধারণের আশংকিত হওয়ার কোনো কারণ নেই। তারা নিশ্চিন্তে দিবানিদ্রা যেতে পারে।

উল্লেখ্য, কাজী নজরুল ইসলাম লিখেছিলেনঃ
আমি হব সকাল বেলার পাখি
সবার আগে কুসুম-বাগে উঠব আমি ডাকি।
সূয্যিমামা জাগার আগে উঠব আমি জেগে,
'হয়নি সকাল, ঘুমো এখন'- মা বলবেন রেগে।
বলব আমি, 'আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাক,
হয়নি সকাল- তাই বলে কি সকাল হবে না কো!
আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে?
তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে!'

সূত্রঃ দিবাস্বপ্ন!
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

×