যুক্তরাষ্ট্রের আলাস্কা ভূখণ্ডের উপকূল থেকে ১০২ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরের গভীরে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।
ভূমিকম্পের কারণে, আলাস্কা ও পার্শ্ববর্তী উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
শনিবার আন্তর্জাতিক সময় সকাল ৮:৫৮ মিনিটে আলাস্কার ক্রাইগ উপকূলাঞ্চলের অদূরে সাগরপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে অনুভূত হয় ভূমিকম্পটি।
মার্কিন ভৌগোলিক পর্যবেক্ষক সংস্থা (ইউএসজিএস) জানায়, রিকটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৭.৭।
প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল অনুসারে ব্যাপক এলাকাজুড়ে সুনামির হুমকি নেই।
তবে, উপকূলীয় অঞ্চলের নিকটবর্তী এলাকায় আঞ্চলিক সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
সুত্র

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


