বর্তমানে মুসলমানদের ছুরতে দ্বীন ইসলাম এর মধ্যে যে ফিতনাগুলো (শিয়া, ওহাবী, খারিজী ইত্যাদি) বিরাজমান তার মধ্যে চরম ভয়ঙ্কর ফিতনা হচ্ছে কাদিয়ানী ফিতনা। মূলত, পাঞ্জাবের ‘কাদিয়ান’ নামক গ্রামে ১৮৩৫ সালে জন্মগ্রহণকারী ব্রিটিশের দালাল মির্জা গোলাম আহমদকে যদিও কাদিয়ানী মতবাদের প্রতিষ্ঠাতা বলা হয়, কিন্তু তাকে এই মতবাদ প্রতিষ্ঠায় প্ররোচিত করে ভারতের দেওবন্দ মাদরাসার প্রতিষ্ঠাতা কাছিম নানুতবী। এই কাছিম নানুতবী দেওবন্দ মাদরাসার প্রতিষ্ঠার ৭ বছর পর ১৮৭৪ সালে ‘তাহ্যীরুন্নাছ’ নামক একটি গ্রন্থ রচনা করে; যার ২৫ পৃষ্ঠায় সে পবিত্র কুরআন শরীফ এর সূরা আহযাব শরীফ এর ৪০ নম্বর আয়াত শরীফ এর মধ্যে বর্ণিত ‘খাতামুন নাবিইয়ীন’ শব্দ মুবারকের ব্যাখ্যায় উল্লেখ করে যে, “খাতামুন্ নাবিইয়ীন অর্থ হলো- ‘মূল নবী’। অন্যান্য নবীগণ ছিলেন সাময়িক নবী। যারা ‘খাতামুন নাবিইয়ীন’ শব্দের অর্থ ‘শেষ নবী’ বলে তারা জাহিল ও মূর্খ। নবী পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আগে বা সর্বশেষে আসার মধ্যে কোনো ফযীলত নেই। ফযীলত হলো ‘মূল নবী’ হওয়ার মধ্যে। তার পরে যদি ১০০০ নবীরও আগমন মেনে নেয়া হয়, তাতেও হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খতমে নুবুওয়াত-এর কোনোরূপ তারতম্য হবে না।” নাঊযুবিল্লাহ মিন যালিক!
কাছিম নানুতবীর বাতলে দেয়া এই পথ ধরে ১৯০৫ সালে মির্জা গোলাম কাদিয়ানী নবী দাবি করে বসে। পরবর্তীতে গোলাম কাদিয়ানীকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে সে বলে যে, “মাওলানা কাছিম নানুতবী ছাহেব তো তার ‘তাহ্যীরুন্নাছ’ গ্রন্থে হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পরে ১০০০ নবীর আগমনের সম্ভাবনা স্বীকার করে নিয়েছে। সুতরাং আমি (কাদিয়ানী) একজন নবী দাবি করাতে দোষ কোথায়? আরো তো ৯৯৯ জন দাবি করতে পারে।” নাঊযুবিল্লাহ মিন যালিক!
সুতরাং দেখা যাচ্ছে, কাদিয়ানী সম্প্রদায়ের মূল প্রতিষ্ঠাতা হচ্ছে দেওবন্দের কাছিম নানুতবী, আর মির্জা গোলাম কাদিয়ানী তার রূপদানকারী। এখন মির্জা গোলাম কাদিয়ানী যদি আহলে সুন্নত ওয়াল জামায়াত উনাদের হযরত ইমাম-মুজতাহিদ রহমতুল্লাহি আলাইহিম উনাদের ফতওয়া মুতাবিক কাফির হয়, তাহলে কাছিম নানুতবীর ব্যাপারে ফায়ছালা কি হবে? এর সহজ জাওয়াব একই হবে।
শুধু তাই নয়, কাছিম নানুতবীর এই কাদিয়ানী সূতিকাগার তথা দেওবন্দ মাদরাসা হতে যে সমস্ত মাওলানা পয়দা হয়েছে তাদের অনেকেরই লিখিত গ্রন্থে কুফরী-শিরকীর অস্তিত্ব লক্ষ্য করা যায়, যা কোনো মুসলমানের পক্ষে ধারণা করাও অসম্ভব। পরিশেষে ২০০৯ সালের নভেম্বর মাসে দেওবন্দ মাদরাসার বার্ষিক অনুষ্ঠানে হিন্দু যোগী রামদেওয়ের কাছে দীক্ষা নেয়ার মধ্যে দিয়ে তাদের মুখোশ পরিপূর্ণরূপে উন্মোচিত হয়েছে এবং প্রকাশ পেল যে, দেওবন্দীরা মুশরিক।
দেওবন্দীরা চরম শ্রেণীর গুমরাহ ও বিভ্রান্ত তাদের কিছু ভয়ঙ্কর কুফরী আক্বীদা নিম্নে দেয়া হলো-
১। আল্লাহ (পাক তিনি) মিথ্যা বলতে পারেন। নাঊযুবিল্লাহ!
(রশিদ আহমদ গাঙ্গুহী, ফতওয়া রশিদিয়া, ১ম খ-, পৃষ্ঠা ১৯, তালিফাত রশীদিয়া, কিতাবুল আক্বাঈদ অধ্যায় পৃষ্ঠা ৯৮, খলীল আহমদ আম্বেটী- তাজকিরাতুল খলীল, পৃষ্ঠা ১৩৫, মেহমুদ হাসান, আল জিহাদুল মুগিল- পৃষ্ঠা ৪১)
২। আল্লাহ (পাক তিনি) বান্দা ভবিষ্যতে কি করবে তা আগে থেকে বলতে পারেন না। বান্দা কর্ম সম্পাদনের পর আল্লাহ (পাক তিনি) তা জানতে পারেন। নাঊযুবিল্লাহ! (হুসাইন আলী, তাফসীরে বুঘাতুল হাইরান, পৃষ্ঠা ১৫৭-১৫৮)
৩। হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (উনার) জ্ঞানের চেয়ে শয়তান ও হযরত আযরাঈল আলাইহিস সালাম (উনার) জ্ঞান বেশি। নাঊযুবিল্লাহ! (খলীল আহমদ আম্বেটী, বারাহীন-ই কাতেয়া, পৃষ্ঠা ৫১)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


