somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেই দিনগুলো, সেই গানগুলো (প্রত্যেকটা মূহুর্ত শালার নষ্টালজিক)

১৯ শে জুলাই, ২০১১ রাত ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বোধহয় তখন ক্লাস থ্রীতে পড়ি। গান শোনার একধরনের নেশা ধরেছে তখন। আপুর টুইনওয়ানে আপুর কালেকশান শুনি, বন্ধুদের কাছ থেকে ক্যাসেট এনে শুনি আর আম্মুকে পটায়ে প্রায়ই নতুন নতুন ক্যাসেট কিনি।

একদিন এক বন্ধুর বাসায় যেয়ে দেখলাম "নোভা" নামের একটা ব্যান্ডের এ্যলবাম। কভার প্রচ্ছদে দেখা যাচ্ছে ৪টা ছেলে সমুদ্রের পাশে চারটা পাথরের পাশে বসে আছে। যেহেতু তখন যা পাই তাই শুনি, তাই খুব একটা আগ্রহ না হলেও ওই ক্যাসেটটা বাসায় নিয়ে আসলাম। চালালাম আর রীতিমতো মুগ্ধ হয়ে পড়লাম ফজল আহমেদের "স্কুল পলাতক মেয়ে" শুনে।



ওই এ্যালবামে আরেকটা মাথা খারাপ করে দেওয়া রোমান্টিক গান ছিল। অনেকেই শুনে থাকবেন হয়ত, আরেকবার ঝালাই দিয়ে দেখেননা। "সপ্নরানী"-কে কি মনে পড়ছে? ;)


মোটামুটি নোভার ফ্যান হয়ে গেলাম। নোভার অনেকগুলো ভালো ভালো গান শুনেছিলাম সেইসময়। তার মধ্যে আরেকটার নাম না নিলেই নয়।
শুনে দেখেন, "বালুচরের মেলায়" হারিয়ে যাবেন আপনিও।




সেই সময় আরেকটা ব্যান্ড বেশ নড়েচড়ে উঠেছিল। বলতে ভালই লাগছে, ব্যান্ডটা ছিল আমাদের খুলনার, "ডিফরেন্ট টাচ‌"। নামটা শুনেছেন? অনেককেই হয়ত বলবেন, না, শুনিনি তো! ঠিক আছে, ব্যান্ডের নামটা না শুনলেও ওই ব্যান্টটার এই সুপার হিট গানটা নিশ্চয় শুনেছেন। শ্রাবনের মেঘগুলো জড়ো হলো আকাশে.............



ডিফরেন্ট টাচের আরও ১টা গান খুব ভালো লাগতো। অনেকেই গেয়েছে গানটা। ১ম যে কে গেয়েছে, কে জানে।
"মন কিযে চায় বলো"


এবার আসা যাক "অবসকিওর" এর কথায়। হাত তোলেন তো কে কে এই অসাধারন ব্যান্ডটাকে চিনেন? না চিনলেও টিপুর এই মাথা খারাপ করে দেওয়া রোমান্টিক গানটা শোনেন। মাঝরাতে চাঁদ যখন আকাশে থাকবে, তখন শুনলে হয়তো বেশী মজা পাবেন।



"অবসকিওর" এর আরও ২টা গান খুব ভালো লাগতো। শুনে দেখেন, অবশ্যই ভালো লাগবে।


নিঝুম রাতের আঁধারে।


ছাইড়া গেলাম মাটির পৃথিবী (এই গানটা আমার জীবনের ১ম স্টেজ পারফরমেন্স)



একটু বড় হওয়ার পর মাকসুদের এই গানটা হৃদয় ছুয়ে গেল। "নিজের দেশ, হতে পারে এই গরীবের দেশ, হতে পারে অবহেলীদের দেশ, তবু এ আমার বাংলাদেশ"



অলস মানুষ আমি। বেশীক্ষন ধৈর্য রেখে আমার পক্ষে লেখা সম্ভব না। তবু একটা উর্দু গানের কথা না বলে পারছিনা। এ গানটা যখন বাংলাদেশে বাম্পার হিট তখন আমি স্কুলেও ভর্তি হইনি। ছেলে-বুড়ো কে না এই গানটা শুনেছে, সবাই সবাই! বিয়ে বাড়ি থেকে চায়ের দোকান সবজায়গা মাতিয়ে রাখতো, তখন এই গানটা। কোন গান? শুনেই দেখেন না। B-)



আরও অনেক অনেক গান মাতিয়ে রাখতো আমাকে সারাদিন। সব লিখতে গেলে মহাকাব্য হয়ে যাবে, লিংক দিতে গেলে ইউটিউব ফকির হয়ে যাবে :P। তাই আজ এ পর্যন্তই। :)
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:৪৮
৪৮টি মন্তব্য ৪৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামুর ঈদ কবে?

লিখেছেন শূন্য সারমর্ম, ২২ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:০৬




সবাইকে ঈদ মুরাবক!

ঈদ কেমন গেলো? পুরো রমজানের দুআা কতটুকু কাজে লেগেছে? বৃষ্টি ভেজা, বজ্রপাতে কোনো ভোগান্তি হয়েছে : প্রিয়জন সব ঠিকঠাক আছে? আহত বা নিহত হয়েছে?? ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-৩

লিখেছেন অর্ক, ২২ শে মার্চ, ২০২৬ রাত ১১:৪৫



সারাজীবন আমি মানবতা, সত্য, শুভ, সুস্থ, সুন্দরের চর্চা করে এসেছি। আমার উপর শতভাগ আস্থা রাখতে পারেন। শতভাগ নিশ্চিত না হয়ে আমি কিছু বলি না, দাবি করি না। এই যুদ্ধের... ...বাকিটুকু পড়ুন

ইহুদীদের ষড়যন্ত এবং আমেরিকার খনিজ সমৃদ্ধ ভূমী দখলের লীলাখেলা।

লিখেছেন রাশিদুল ইসলাম লাবলু, ২৩ শে মার্চ, ২০২৬ রাত ১:৪২



র্দীঘদিন ধরে ইহুদীরা মুসলিমদের সন্ত্রাসী পরিচয় তকমা দিয়ে বিশ্ব দরবারে ঘৃন্য জাতি সত্ত্বাতে পরিনত করার অপেচেষ্টায় রত ছিলো। মুসলমান মানেই সন্ত্রাসী প্রথমেই ধারনা দিতে তৈরি করা হল আল কায়দা।... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৩৯

প্রিয় কন্যা আমার, আজ ইদের দিন!
একমাস ধর্মপ্রাণ মুসলমানেরা সিয়াম সাধনা করেছে। রমজান মাস মূলত সংযমের মাস। ফাজ্জা কাউকে আমি দেখিনি সংযম করতে। রমজান মাসে সবাই বিলাসিতা করেছে। খাওয়া দাওয়া... ...বাকিটুকু পড়ুন

আমরা কি সত্যিই দেখি, নাকি যা বিশ্বাস করি কেবল সেটাই দেখি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:২৯


গাজীপুরের কালিয়াকৈরে কমলা বেগম ঈদের সকালে গোরুর মাংস রান্না করতে বসেছিলেন। গতবছর কোরবানির ঈদে মানুষের বাড়ি থেকে চেয়ে আনা মাংস, মাসের পর মাস পাশের বাড়ির ফ্রিজে থাকা, এখন... ...বাকিটুকু পড়ুন

×