সবাইকে ঈদ ও শারদিয় শুভেচ্ছা জানিয়ে সামান্য উপহার।
আগে থেকেই বলে রাখছি, কেউকে সম্মান বা অশ্রদ্ধা করার জন্য এই আয়োজন নয়। তবুও কেউ আঘাত পেয়ে থাকলে, অগ্রিম ক্ষমা প্রার্থনা করে রাখছি।
আমি আপনাদের মাথার কসম খাইয়া বলি, আমি ক্যান, আমার খান্দানের ১১৪ পুরুষও কোনদিন রম্য লেখা ল্যাখে নাইক্কা। ১১৪ পুরুষের খবর কেমনে জানি, সেটা বলা যাবে না, মাগার আমার খান্দানের পুরুষ পোলাদের মুড মার্কা খোমা দেখলে টের পাওন যায়। এক একজনের মুড দ্যাখলে ইচ্ছা করে ...। ভাই আমি কিন্তু এই রহম না, কারণ আমি পালিত পোলা।
আমার এই ল্যাখাটার শিরোনাম দিলাম, "যার মনে যা, ফাল দিয়া উঠে তা"
চলেন পরিক্ষা করি, কার মনে কি আছে।
১। আর্জিনা বেগমের স্টেশনারির দোকান, ভ্যালেন্টাইন ডে এর কারণে আর্জিস অভিজাত বিপনি হয়ে গেছে। এর পেছনে সব চেয়ে বেশি অবদান কার?
ক। প্রেমোন্মাদ পুলা পাইন।
খ। বিশ্বায়ন
গ। যায় যায় দিন
২। বিশাল এক ওয়াজ মেহফিলে গিয়ে দূর থেকে দেখলেন এক ওয়াজকারি মুহুর্তের মধ্যেই কাদছি আবার মুহুর্তেই স্বাভাবিক হয়ে যাচ্ছে। কে হতে পারে ইনি?
ক। অভিনেতা
খ। পাগল
গ। হুজুর সাইদি।
৩। কোন রেস্টুরেন্টে গিয়ে আপনার কানে ভেসে আসলো, " অহ জুলি সর্যি ভেরি লেইট হয়ে গেলো আসতে। উফফ, এই ট্রাফিক জ্যাম এত্ত নয়েজ, আমাঢ় মুডটাই অফ করে দিয়েছে।" কে এই হতাশ পাবলিক?
ক। ইংরেজি মিডিয়ামে পড়া বাংরেজ।
খ। প্রবাসি।
গ। শফিক রেহমান।
৪। ধানমন্ডির এক বাসা থেকে ভেসে এলো " পুরুষ (চেচিয়ে) ভাত দে জলদি, মহিলাঃ কিইইই? পুরুষ (আরো জোরে চেচিয়ে) আরে ভাত দে বৈরি ।"
ক। রগচটা স্বামী এবং অবলা স্ত্রী।
খ। নারী আন্দোলনের শীর্ষ নেত্রির সংসার।
গ। শেখ হাসিনা ও আমাদের দুলাভাই।
৫। চড়া মেকাপ, উচু করে খোপা করা আর দামি শিফন শাড়ি পড়া কেউ, "তুমি কি দেখেছো কভু, জীবনের পরাজয়" গানটির চিত্রায়নে অংশ নিচ্ছে। কে হতে পারে?
ক। শাবানা
খ। মৌসুমি
গ। খালেদা জিয়া
৬।রেডিওতে ঘ্যসঘ্যাসে ফ্যাস্ফ্যাসে গলায় কেউ গান করছে। কার গান হতে পারে?
ক। কুমার ব্যাংগা
খ। সুবির নন্দি
গ। বারী সিদ্দিক্কি।
৭। কোন এক সেলেব্রেটির কথা উঠেছিল। একজন বললো, এটি উনার চতুর্থ বিবাহ। কার কথা হচ্ছিল?
ক। শাহিন সামাদ
খ। উমা খান।
গ। ডলি সায়ন্তনি
৯। কেউ বলছে, অমুক নাটকটা বস্তাপচা। কোনটা?
ক। হিন্দি কোন সিরিয়াল
খ। শাওনের ( হুমায়ুন স্যারের বউ) নাটক
গ। পলাশি থেকে ধানমন্ডি।
১০। ডাইল আর গাজার আকর্ষনে এক বয়াতির পেছনে উঠতি পোলাপানের জব্বর ভীড়। কে এই বয়াতি?
ক। কুদ্দুস বয়াতি।
খ। হালিম বয়াতি।
গ। আব্দুর রহমান বয়াতি।
১১। " বর্ডারের ও পাড়ে বাপের বাড়ি ছিল একদিন গঙ্গার পার, নানির বাড়ি পাকিস্থানে, নিজের বাড়ি নাই আমার" এই দুঃখের গানটি কোন লাস্যময়ি উদিয়মান মহিলা আইনজীবি গাইতে পারেন?
ক। ব্যারিস্টার তানিয়া আমির।
খ। তারানা হালিম
গ। ব্যারিস্টার সিমিন হোসেন।
আর না, এর পর মাইর খাওয়ার আগেই কাইট্যা পরলাম। ঈদ মোবারাক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


