somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওকে আর করলো না কেউ বিয়ে

০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৭১ সালের ১৭ ডিসেম্বরের একটি সোনালি সকাল। স্বাধীনতার উল্লাসে যখন সারা বাংলাদেশ আনন্দে উদ্বেলিত, নিখোজের স্বজনেরা যখন হতবিহবল দিশেহারা, মুক্তিযুদ্ধে যাওয়া বাবা-স্বামী কিংবা ভাইয়ের ঘরে ফেরার অধির অপেক্ষায় যখন প্রিয়জনেরা অপেক্ষা আর উৎকন্ঠায় নিমজ্জিত, তখন ওদের চোখে অনিশ্চয়তার ছায়া।

ওদের একটিই দোষ ছিল, তারা মুক্তিপাগল বাংগালি। পাকিস্তানী আর ওদের দোসরদের চোখে ওরা ছিল কাফের, গণিমতের মাল। তাই তো যখন বাংলাদেশের দামাল ছেলেরা মুক্তিযুদ্ধে তাদের রক্ত দিয়ে দেশমাতৃকাকে পংকিল থেকে মুক্ত করায় নিয়োজিত, তখন পাকিস্তানি আর হানাদারদের দোসররা এদের শরীরে প্রবেশ করিয়ে দিচ্ছিল পাপ।

ওরা আর কেউ না। আমাদেরই কারো মা, কারো বোন বা কারো স্ত্রী। বালিকা থেকে পৌঢ়া, কেউ বাদ পড়েনি। দেশেকে স্বাধীন করতে, নারীত্বের চরম অবমাননা সহ্য করে গেছে মাসের পর মাস।

দেশ স্বাধীন হলো। বঙ্গবন্ধু এই সব নারীদের চরম সম্মানে অভিহিত করলেন বীরাঙ্গনা বলে। মুক্তিযোদ্ধাদের উদ্দাত্ত আহবান জানালেন, এদেরকে সমাজে আবারো সম্মানের সাথে প্রতিষ্ঠা করার। কেউ কেউ তার আহবানে সাড়া দিলো। সমাজ কিন্তু মুখ ফিরিয়ে নিলো। এই "নস্ট" মেয়েদের দিকে কেউ তাকালো না। তাদের কি দোষ ছিল? আমরা কেন তাদেরকে সম্মান করে নিজ আংগিনায় এদের একটু আশ্রয়, একটু ভালবাসা একটু সম্মান করতে পারলাম না?

সমাজের এই অবহেলা তারা সহ্য করতে পারলেন না। কেউ আত্মহননের পথ বেছে নিলেন। কেউ বাধ্য হয়েই বেছে নিলেন পংকিল পথ। বাকিরা সবার অগোচরে কোথায় যেন হারিয়ে গেলেন।

এখনও দেখি, একজন ধর্ষিতাকে সমাজ ছি ছি করে। ধর্ষক থাকে সেই ঘৃণার বাইরে। কিন্তু ধর্ষিতাকে পেতে হয় সমাজের লাঞ্ছনা গঞ্জনা। আবার ফতোয়াবাজদের দোররা মারার "পবিত্র" শাস্তিটুকুও ভোগ করতে হয় ধর্ষিতাকেই।

যারা তরুণ, তাদেরকে বলছি। ৭১ এর ভুলের পুরনাবৃত্তি আপনারা করতে দেবেন না। ধর্ষিতাকে ঘৃণা আর ফতোয়ার হাত থেকে বাচান। তারা তো সমাজের বিচ্ছিন্ন কেউ না। আমাদেরই কারু না কারু কন্যা জায়া জননি।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ৯:১৭
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

×