বাংলাদেশ, ভারত ও সারা বিশ্বে ছড়িয়ে থাকা, হিন্দু ধর্মানুলম্বি ভাই বোনদের প্রতি রইলো শারদীয় শুভেচ্ছা। এ দিন গুলো আপনাদের আনন্দ ও কল্যাণ বয়ে আনুক, এই শুভ কামনা রইলো।
যে আদর্শের ভিত্তিতে আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেখানে আমাদের দেশে ধর্ম বর্ণ ভাষা বা আদিউৎসের ভিত্তিতে, সংখ্যালঘু থাকবার কথা নয়। কারণ আমরা সবাই বাংলাদেশি। অথচ কি কারণে ধর্মের ভিত্তিতে একদল বাংলাদেশিকে সংখ্যালঘুত্বে বিশেষিত করে, আমাদের ভেতর বিভেদকে উস্কে দেয়া হচ্ছে সেটি ভাববার অবকাশ রয়েছে।
ঈদ আসলে চারিদিকে যেমন সাজ সাজ রব পড়ে যায়, তেমনি হিন্দু বৌদ্ধ খ্রীস্টান সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানগুলিও যেন সমভাবে পালিত হতে পারে, এদিকে বিশেষ নজর দেবার প্রয়োজন আছে। ঈদে যেমন রাস্ট্রিয় পৃষ্ঠপোষকতা দেয়া হয়, তেমনি পুজা, বৌদ্ধ পুর্ণিমা কিংবা ক্রীসমাসেও তেমনি হওয়াই উচিত বলে আমি মনে করি।
আমাদের জাতীয় উৎসব বলতে তো শুধু দুই ঈদ, পহেলা বৈশাখ (অধুনা ইংরেজি নববর্ষ).. এর সাথে যদি পুজা, বৌদ্ধ পুর্ণিমা এবং ক্রীসমাস জাতিয়ভাবে যুক্ত হয়, তবে আমাদের ভেতর যেমন ধর্মীয় ঐক্য একদিকে আরো সুদৃঢ় হবে অন্যদিকে ধর্মীয় উগ্রতা প্রুসত কিংবা "সংখ্যালঘুত্ব"কে পুজি করে দেশ বিদেশে বাংলাদেশ বিরোধী প্রচারনাকেও সফল্ভাবে প্রতিহত করা যাবে।
এব্যাপারে আপনারা কে কি ভাবছেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


