রাত পোহালেই পান্তা আর ইলিশ ভোজনে আগ্রহে অপেক্ষারত আপনারা মনে করবেন, ব্যাপার কি? এ ব্যাটা কি আমাদের রসনায় জল ঢেলে দিতেই এই "কুৎসিত" প্রানীর প্রসঙ্গ টেনে আনলো? নইলে কোথায় ইলিশ ভাজা আর কোথায় ব্যাঙ !
না, আপনাদের রসনা বিলাসে বেরসিকের মত বাগড়া দেবার জন্য এই লেখা নয়। এই মুহুর্তে সংকলিত পোস্টে বাংলা নববর্ষ পালনের ইতিহাস দেয়া আছে। যা অনেকেই পড়েছেন। এবং একথা স্পস্ট যে এর সাথে বাংলাদেশের কৃষির একটা অঙ্গাঅঙ্গি সম্পর্ক আছে।
আর যদি কৃষির কথা আসেই, তবে ব্যাঙ প্রসঙ্গ আসতেই হবে। কেন? কেননা আমাদের কৃষি জমিতে যে পোকা মাকরের উপদ্রব দেখা যায়, সেটা নিধনে এই প্রানীটির জুড়ি নেই। আমরা যেমন দাত থাকতে দাতের মর্যাদা বুঝি না, তেমনটি ব্যাঙের ব্যাপারেও ঘটেছে।
সম্প্রসারণবাদি পুজিবাদের লক্ষ্যই থাকে পুজির বিকাশ। তা পন্থা যাই হোক না কেন। ( এহেন পুজিবাদিদের ক্ষপ্পরে পড়ে এখন সারা বিশ্বই পরিবেশ দুষনের ভয়াবহ ফলাফলের মুখোমুখি।) তেনারা অনেক অর্থ এবং শ্রম বিনিয়োগ করে একদা কিটনাশক, জৈব সার ইত্যাদি বানিয়েছিলেন। তো এগুলির পেছনে যে অর্থ লগ্নি করা হয়েছে, সেখান থেকে মুনাফা তো করতে হবে? যদি প্রাকৃতিক উপায়েই ফলন হয়, তবে গাটের পয়সা ব্যায় করে ও সব কিনবে কে?
স্বার্থের প্রয়োজনে নগদ নারায়নে ছিটিয়ে, বুদ্ধি কেনা হলো। কি সেই বুদ্ধি? কৃত্রিম উপায়ে প্রকৃতির স্বাভাবিক গতিকে ধবংস করে দেয়া। এজন্য প্রয়োজনে আরো অর্থ ব্যায় করা হলো। বলা হলো ধনি দেশের মানূষদের কাছে অতি উপাদেয় খাদ্য হলো ব্যাঙের পা। অতএব ব্যাঙের পা জোগান দাও, মুঠো ভরে পয়সা কামাও। হুজুগে মজিলে মন, কিবা হাড়ি কিবা ডোম। আগপাশ চিন্তা না করেই শুরু হলো ব্যাঙ নিধন। জমিতে থেকে শুরু করে করে, খাল বিল, আঙ্গিনা যে যেখানে পারছে, অর্থের নেশায় সেখানে থেকেই ব্যাঙ নিধন শুরু করে দিলো। সাময়িকভাবে কিছু সাধারণ মানুষের সাময়িক অর্থাভাব মিটলো বটে। কিন্ত গোল বাধলো কিছুদিন পর। পোকা মাকরের যন্ত্রনায় অস্থির হয়ে উঠলো কৃষক। এত পরিশ্রমে লব্ধ জমির ফসল খেয়ে সাবাড় করে ফেললো এই পোকা মাকরের দল। এখন উপায়?
চিন্তার কিচ্ছু নেই। তৈরি আছে কীটনাশক। ১০০ টাকা লগ্নি করা এই কীটনাশক দুই তিন গুণ দামে বেচে, লালে লাল হয়ে উঠলো কোম্পানিগুলি। কীট মরলো, আপাতর কৃষকও স্বস্তির নিশ্বাস ফেললো। কিন্তু কয়েক বছর যেতে না যেতেই হাহাকার। জমির উর্বরতা কমে আসছে। ১০ মণ ধানের ১ বিঘা জমি দিচ্ছে মাত্র ৫ মণ।
চিন্তার কিছু নেই। আছে কৃত্রিমভাবে তৈরি সার। তো কেনো। সার কেনা হলো। কিন্ত উৎপাদন খরচও বেড়ে গেলো। ঐদিকে ভোক্তাদের পক্ষ্যে অস্বাভাবিক দামে কৃষি পণ্য কেনার মত অর্থের অভাবে, লোকসানের বোঝা টানতে হলো কৃষকের উপরেই।
এলো হাইব্রিড শষ্য। লোভ দেখানো হলো প্রচুর ফলনের। নিজেদের দেশে নিষিদ্ধ হলেও, ডিলারশিপ এবং অর্থের বিনিময়ে কিছু দেশিয় "বিশেষজ্ঞ" কিনে এর পক্ষ্যে প্রচারনা চালানো হলো। অসহায় কৃষক আর কি করবে? যে ধানে বীজ উৎপন্ন হয় না, বাধ্য হয়ে সে বীজই কিনতে বাধ্য হলো সে। আর নিজ অজান্তেই বাধা পড়ে গেল পুজিবাদিদের ক্ষপ্পরে। এর থেকে মুক্তি মিলবে কিনা, সেটা ভবিতব্য ।
পাঠক, তাহলেই বুঝতেই পারছেন, শ্রেফ ব্যাঙের মত "কদাকার" একটি ক্ষুদ্র প্রাণি দিয়ে কি করে আমাদের দাসত্বের পথে ঠেলে দেয়া হয়েছে। শুধু আনুষ্ঠানিকতায় পহেলা বৈশাখকে আটকে না রেখে, আমারদের আদি ও অকৃত্রিম বন্ধু বাংলাদেশের কৃষক সমাজকে বাচিয়ে রাখার কোন বিকল্প নেই।
পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সব মেহেনতি মানুষদের, যাদের রক্ত আর ঘামের বিনিময়ে, আমরা পাচ্ছি এক থালা ভাত। যাদের রোদ আর বৃস্টিকে উপেক্ষা করা সাহস, উদ্যোম আর বলে আমাদের প্রতিদিনের ক্ষুন্নিবৃত্তি ঘটছে।
সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।
আলোচিত ব্লগ
পথ চলতে - ৫

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন
এটাই আমি!

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন
শোকের সেকাল এবং একাল....
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।