somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুনাফার যুপকাষ্ঠে বলি হচ্ছে শিশুর জন্য দুধ

২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা দিন দিন কেমন জানি উদাস হয়ে যাচ্ছি। কোন কিছুতেই যেন আমাদের আর বিকার ঘটেনা। আন্দোলিত হই না, কোন ঘটনা কিংবা দুর্ঘটনায়। সেটা ঘটলেও পুকুরের মাঝে হঠাৎ তৈরি হওয়া বুদবুদের মত, পরক্ষনেই মিলিয়ে যায়। বিশেষ করে পরিবহন কিংবা দ্রব্যমুল্যের উর্ধ্মুখিতা, নিয়তির বিধান মনে করে অক্ষম মানুষের মতই মেনে নেই।

আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির দেয়া তথ্য মতে আমাদের শিশুদের পুষ্টিহীনতার হার আশংকাজনক। শিশুর জন্য এক ফোটা দুধ জোগাড় করতে দরিদ্রদের তো বটেই অনেক সময় মধ্যবিত্তেরও নাভিশ্বাস উঠে যায়। সিরাজগঞ্জে বাংলাদেশের বৃহত্তম বাথান গড়ে উঠলেও, সেখান থেকে প্রাপ্ত দুধ সারা দেশের চাহিদা মেটানোর জন্য যথেষ্ঠ নয়। তাই আমাদের আমদানি করতে হয়। আমদানি মুল্য + মুনাফা ইত্যাদির কারণে, অনেক সময় এই আমদানিকৃত গুড়া দুধের মুল্যে সাধারণের নাগালের বাইরে থাকে। অন্তর্জালে দেখলাম নিউজিল্যান্ড থেকে আমদানিকৃত গুড়া দুধের দাম ৩১০ টাকা থেকে ৩৫০ টাকায় উঠানামা করছে। খুচরা বাজারে সেটা ৫০০-৬০০ টাকা পর্যন্ত বিক্রি হতে পারে।

সিরাজগঞ্জের বাথান থেকে উৎপাদিত তরল দুধের মুল ক্রেতা ছিল, মিল্ক ভিটা, প্রাণ, আফতাব ইত্যাদি প্রতিষ্ঠান। কিন্ত লিটারপ্রতি ৩৫ টাকারও অনেক নীচে ( ২৫-২৭ টাকা) নীচে ক্রয়মুল্য নির্ধারণ করে এই সব প্রতিষ্ঠান দুধ কিনতে অস্বীকৃতি জানানোয়, সেখানকার দুধ ব্যাবসায়িরা বিপাকে পড়েন। এবং এর প্রতিবাদে রাজপথে তাদের উৎপাদিত দুধ ঢেলে দেন।

ব্যাবসায়িরা মুনাফা না হলে ব্যাবসা করবেন কেন, একথা যেমন সত্য তেমনি যে দেশে এক ফোটা দুধের জন্য শিশুরা ক্ষুধায় কাতর হয়, পুষ্টিহীনতায় ভুগে, সেখানে রাজপথে দুধ ঢেলে দিয়ে এ কেমন বিলাসিতা?

টিভির খবরের দেখলাম, প্রাণ-আফতাব এবং মিল্ক ভিটার উর্ধতন কর্তৃপক্ষ ইনিয়ে বিনিয়ে যা বললেন, তার সারমর্ম হলো যখন ভারত থেকে আমুল নামের দুধ তারা আরো অনেক সস্তায় পাচ্ছেন, তখন বেশি দাম দিয়ে দেশিয় দুধ কিনবেন কেন? জানা গেছে, আমদানিকৃত গুড়া দুধের উপর ৭৫ শতাংশ শুল্ক কমিয়ে ২৫ ভাগে নামিয়ে আনার কারণেই নাকি এই বিপত্তি ঘটেছে। পরিবহন মুল্যের কারণে ভারত থেকে আমদানিকৃত দুধের দাম, অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ড থেকে আমদানিকৃত দুধের দামের চেয়ে কম পড়ে। তাই ব্যাবসায়িরা সেদিকেই ঝুকছেন, যেটা অস্বাভাবিক কিছু নয়।

মুক্তবাজার অর্থনীতির নামে মুক্তকচ্ছ নীতির সাহায্যে দেশিয় প্রতিষ্ঠানকে এভাবে ধবংস করবার প্রয়াশ বসে বসে সহ্য করবে না কোন দেশই। বাংলাদেশেই শুধু এর ব্যাতিক্রম দেখছি। এমনিতেই আমাদের আমদানি নির্ভরতার কারণে মুল্যবান বৈদেশিক মুদ্রার সিংহভাগ চলে যাচ্ছে বিদেশে। এর মধ্যে দেশিয় শিল্প রক্ষায় আমরা যদি যত্নবান না হই, তাহলে আমাদের ঋণের বোঝা বাড়বে বৈ কমবে না। আর স্বনির্ভর অবার স্বপ্ন , স্বপ্নই থেকে যাবে।

দুধ আমাদের শিশু যারা আগামির নাগরিক, তাদের মৌলিক চাহিদা এবং জীবন দানকারি অত্যাবশ্যকিয় খাদ্য। তাই দুধ নিয়ে এই অবিবেচক মুনাফাখোরির অবসান ঘটানো প্রয়োজন। ব্যাবসায়িরা মুনাফা করুন, কিন্তু লোভের আগুণে বাংলাদেশের শিশুদের পেটে আর আগুণ নাই বা জ্বালালেন। কোন চাপে নয়, বিবেকের প্রয়োজনে তাদের শুভবুদ্ধির উদয় ঘটুক এই কামনা করছি।
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

×