গগনে তপ্ত সুর্য। পায়ের নীচে পিচঢালা রাজপথের উত্তপ্ত উনুন। মাথা ঢাকার জন্য গামছা কিংবা সরকারের দেয়া কাপড়ের টুপি। কারো মাথায় ছাতা, কিংবা বাসি খবরের কাগজ। দিন রাত উত্তাপে পোড়া এটাই দেশের রাজপথগুলির চিত্র। যারা পথচারি, তারা যে যেভাবে পারছেন, গন্তব্যে চলে যাচ্ছে। হয়তো পথের মাঝে হঠাৎ গজানো শরবত কিংবা বরফ জলে তৃষ্ণার্ত অন্তরাত্মায় সাময়িক স্বস্তি দিতে পারছেন।
এরা মধ্যবিত্তের যাতায়তের সবেধন নীলমনি। যে মধ্যবিত্তের গাড়ি চড়ার সংগতি নেই, অথচ বাসে যেতে সম্মানে বাধে, তাদের জন্য রিক্সাই সম্বল। আর রিক্সাওয়ালা ছাড়া রিক্সা টানবে কে বলুন?
এরা পুলিশ বাহিনীতে ব্র্যাত্য। কেউ আদৌ এদের কোন কিছুতে পাত্তা দেন না। অথচ মাসিক ১৮০০ টাকার বেতনে রোদে পুড়ে বৃস্টিতে ভিজে শিখন্ডির মত রাস্তায় দাড়িয়ে থাকাটাই এদের একমাত্র কাজ। হ্যা, প্রায়ই এর ওর কাছ থেকে ৫-১০ টাকা আদায় করে নেয়। আবার আইনের কথা বলতে গেলে প্রভাবশালিদের চড় থাপড় ইত্যাদিও কলাপে জোটেও। এর পরেও সস্তায় রেশনের কথা ভেবে মুখ বুজে সহ্য করে থাকেন। হ্যা, রাস্তার ট্রাফিক পুলিশদের কথাই বলছি।
বাংলাদেশে প্রায় ২০টি পানি বোতলজাতকারি প্রতিষ্ঠান আছে। এদের মধ্যে বিশ্বখ্যাত কোমল পানিয় প্রস্ততকারিরাও আছেন। আর এরা সবাই সম্পদে প্রভাবশালি এবং প্রতাপশালি বটে।
সেদিন দেখলাম এই পিচগলা রাজপথে মাথায় গামছা পড়ে রিক্সাওয়ালারা যাত্রি টেনে নিয়ে যাচ্ছে। তৃষ্ণায় ছাতি ফেটে গেলেও, ৫-১০ টাকা খরচের কথা ভেবে হয়তো পিছিয়ে যাচ্ছেন এক গ্লাস শরবত কিংবা বরফ পানি কেনা থেকে। রাস্তার এক্কেবারে মাঝখানে দাড়িয়ে থাকা ট্রাফিক পুলিশটিরও একই হাল । দাড়িয়ে থাকাটাই নিয়তি।
এই সব কোম্পানি কি পারে না, এই তীব্র তাপদাহে এই রিক্সাওয়ালা এবং ট্রাফিক পুলিশদের জন্য প্রতিদিন কিছু পানির ব্যাবস্থা করতে? সাথে পথ চলতে থাকা চাকুরির খোজে ঘোরা বেকার যুবক, অথবা পরিশ্রান্ত পথিকদের অন্তত তৃষ্ণা মিটতে পারতো। যেহেতু তারা প্রবল প্রতাপশালি, ইচ্ছেটা হলেই লোকবলেরও অভাব হতো না।
আমাদের দেশের সংস্কৃতিতে কেউ এক গ্লাস পানি চাইলে মানা করেন না কেউ। কিন্তু রাজপথের এই প্রচন্ড ভীড়ে কে কার পানে তাকাবেন? তাই উদ্যোগটা এই সব বড় বড় প্রতিষ্ঠানের কাছ থেকেই আসা উচিত। সাথে যদি উদ্যোগি তরুণদল সাথে থাকে, তাহলে আর কোন বাঁধাই আর বাঁধা থাকে না।
তপ্ত ধরণি, এক ফোঁটা জল, একজন রিক্সাওয়ালা বা একজন ট্রাফিক পুলিশ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৬টি মন্তব্য ৬টি উত্তর
আলোচিত ব্লগ
পথ চলতে - ৫

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন
এটাই আমি!

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন
শোকের সেকাল এবং একাল....
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।