somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবু তোমার ষোল আনাই মিছে।

২৪ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াশোনা নিয়ে একটা প্রতিযোগিতার চল আছে। কে কার চেয়ে বেশি ভালো ফলাফল করবে, এই নিয়ে ছাত্র ছাত্রিদের চেস্টা আর অধ্যবসায়ের অন্ত নেই। অনেক সময় দেখা যায়, একারনে তারা নাওয়া খাওয়া ভুলে গেছে। সামাজিকতায় কিছুদিনের বিরতি দিয়েছে। ইত্যাদি অনেক রকম কসরত চলে।

ইনার পড়াশুনার পাঠ চুকেছে অনেকদিন আগেই। শ্রম মেধা অধ্যাবসায় দিয়ে বেলজিয়ামের লিমবার্গ বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ রসায়নের উপর ডক্টরেট শেষ করেছেন ২০০১ সালেই। (তথ্যসুত্র http://www.fccj.or.jp/node/4597)

আমি আমাদের পররাস্ট্র প্রতিমন্ত্রি হাসান মাহমুদের কথাই বলছি। তার সমন্ধে লেখার আগে কিছু জানার ছিল। তাই অন্তর্জালে ঢু মেরে যা দেখলাম, তাতে মনে হচ্ছে তার পারিবারিক ঐতিহ্য এবং শিক্ষাগত যোগ্যতা যত উচু মানের, তাতে বাংলাদেশের ইতিহাসে এমন যোগ্যতা সম্পন্ন মানুষ সম্ভবত আর কখনো আসেনি। আমি বাড়িয়ে বা শ্লেষ করে কিছু বলছি না। লিঙ্কটা দেখে নিতে পারেন।

Click This Link

জীবনের সোজা হিসেবে, একজন উচ্চ শিক্ষিত মানুষের কাছে, সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি। বিশেষ করে মন্ত্রি স্তরে এমন উচ্চ শিক্ষিত একজন মানুষের অবস্থানের কারণে, অন্তত মন্ত্রিদের প্রতি বিদ্যমান ভ্রুকুটিটুকু কিছুটা হলেও কমে আসবে, এমনটি আশা করা খুবই স্বাভাবিক। তার ব্যাতয় ঘটলে, সাধারন মানুষের আশার প্রদীপটি এক ফুৎকারে নিভে যায়। এমনটিই হয়েছে জনাব হাসান মাহমুদের বেলায়।

দুটি ইস্যুতে বর্তমান আওয়ামী সরকার কিছুটা বেকায়দায় আছে। একটি টিপাইমুখ অন্যটি ভারতীয় রাস্ট্রদুত পিনাক চকোত্তির বেয়াড়া এবং উদ্ধত মন্তব্য।

সাধারণত এই পর্যায়ে যে কোন অস্বস্তি সামলানোর দায় পররাস্ট্র মন্ত্রনালয়ের উপরই পড়ে। আনন্দবাজারের দুকড়ির সাংবাদিকের অবার্চিন উক্তি এবং পিনাকের মন্তব্যে মুক হয়ে থাকা দিপুমনি, এজন্য যথেস্ট সমালোচিত হয়েছিলেন। সেক্ষেত্রে আঃ লিগের সাঃ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফুল ইসলামকে বিবৃতি দিয়ে প্রথমবার তাকে রক্ষা করেছিলেন। পরবর্তিতে সমালোচনা এড়াতে তুলার মত নরম সুরে পিনাকের বক্তব্যের (টিপাইয়ের বিরোধিতাকারিরা তথাকথিত বিশেষজ্ঞ) প্রতিবাদ করায়, দিপুমনিকে খোদ পার্টিরই রোষানলে পড়লে হয়েছিল। ফলে তিনি মৌনব্রত পালনকেই নিরাপদ মনে করছেন।

সম্ভবত মন্ত্রির মুক হয়ে যাবার ফলে, কথা বার্তা বলার দায়িত্ব পড়েছে তার ডেপুটির উপর। অর্থাৎ পররাস্ট্র প্রতিমন্ত্রির ( হাসান মাহমুদ)। আগেই বলেছি, তার শিক্ষাযোগ্যতার কারণে স্বভাবতই মানুষ আশা করেছিল যে পিনাক কর্তৃক ১৯৬৬ সালের ভিয়েনা কনভেন্সশনের অহরহ লঙ্ঘনের বিরুদ্ধে মাহমুদ সাহেব বিবেকসম্মত ব্যাবস্থা নেবেন। কিন্ত সেটা না হয়ে তার বিপরীত ঘটাতে মনে হচ্ছে, তিনি এত ডিগ্রিধারি হলেও, শেখেননি কিছুই। আঃ লিগের অন্যরা ভারতের চাটুকারিতা করুক, তিনি কেন ওদের অনুসরণ করবেন? হ্যা এটা সত্য যে আমাদের পররাস্ট্র নীতি মোতাবেক, সবার সাথে বন্ধুত্বের কথা বলা আছে। কিন্ত এতগুলি ডিগ্রি থাকার পরেও, তিনি যে বন্ধুত্ব আর চাটুকারিতার পার্থক্য করতে পারছেন না, এটাই তার সবচেয়ে বড় অযোগ্যতা বলে মনে করছি।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ( সন্দেহ আছে) একজন বাকশালি দলীয় রাজনীতিবিদকে যখন তিনি একজন ডক্টরেট ডিগ্রিধারি ( বিরোধী দলের) রাজনীতিবিদ থেকে বেশি শিক্ষিত বলে দাবি করলেন, তখন বাস্তবিকই প্রশ্ন জাগে, হাসান মাহমুদ কি আদৌ লেখাপড়া করে পাশ করেছেন, নাকি অর্থের বিনিময়ে ডিগ্রি যোগাড় করেছেন?

পিনাক চকোত্তির " ২৫ হাজার বাংলাদেশি প্রতি বছর ভারতে গিয়ে আর ফেরত আসেন না" কিংবা " ভারতের ভিসাপ্রার্থিদের ৮০ ভাগ টাউট দালাল" উক্তি সমন্ধে হাসান মাহমুদ যা বললেন, তা আরো চমকপ্রদ। তার ভাষ্যমতে পিনাক একজন "অভিজ্ঞ কুটনৈতিক, বাঙ্গালি এবং বাংলাদেশের শুভাকাংখি।"

বটে? আমি যতদুর জানি এতগুলি ডিগ্রি হাসিলের জন্য চাই ক্ষুরধার স্মৃতিশক্তি। খুব বেশিদিন আগের কথা তো নয়। সিডরের পরে, চাল নিয়ে চালিয়াতি করে ধরা খাবার পর, এই পিনাকই বলেছিল, "আমরা না খেয়ে তো আপনাদের খাওয়াতে পারি না। "

এধরণের মন্তব্য করার পরেও, কি করে পিনাক বাবু বাংলাদেশের হৈতিষি হতে পারেন, সে প্রশ্ন আম জনতার হলেও, সেটি অতি শিক্ষিত হাসান মাহমুদের মনে তো আসেইনি, বরং সেটা ভুলে গিয়ে পিনাক বাবুর পক্ষ্যে নির্লজ্জ্ব সাফাই গাইলেন। যা একজন প্রকৃত শিক্ষিত লোক কোনদিনও করবে না। তবে কি সর্ষেতেই ভুত? তাহলে তো বলতে হয়, আমাদের দেশের ভবিষ্যত ঝরঝরে।

হাসান মাহমুদ কথা বার্তায়, মনে পড়ে গেলো সাতার না জানা শহুরে বাবু আর অশিক্ষিত সেই মাঝির কথাটি। কবিতাটা সবাই জানেন বলে, কলেবর বৃদ্ধি করছি না। তবে হ্যা মাত্র ৪৩ সেকেন্ডের বক্তব্যেই হাসান মাহমুদ প্রমান করে দিলেন, যে তার শিক্ষা দীক্ষা, পারিবারিক ঐতিহ্য, মান সম্মান, আত্মসম্মানবোধ অর্থাৎ তার ষোল আনাই মিছে।

তথ্যসুত্রঃ এন টি ভি গতকালের সন্ধ্যার সংবাদ। ৪৩ সেকেন্ডের অডিওটি শুনতে নীচের লিংকটিতে ক্লিক করুন।

Click This Link
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:৩৩
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

×