জন্মাস্টমির শুভেচ্ছা। মঙ্গলময় হোক সবার জীবন
আবহমান কাল ধরে চলা সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশে উগ্র সাম্প্রদায়িকতার কোন স্থান হতে পারে না। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি। তাই সে যে ধর্মেরই প্রতিনিধি হোন না কেন, পরিপুর্ণ মর্যাদায়, এবং নিঃসংকোচে ধর্ম এবং ধর্মীয় অনুষ্ঠান পালনের শতভাগ অধিকার প্রত্যেক বাংলাদেশির রয়েছে। আর সে অধিকারের প্রতি অবজ্ঞা কিংবা হুমকিদানকারিরা কোন মতেই, বাংলাদেশের নাগরিক হবার যোগ্যতা রাখেন না।
মনে রাখতে হবে, ভিন্ন ধর্মের প্রতি বিরাগ পোষনকারিরাই আমাদের জাতীয় ঐক্যের পথে সবচেয়ে বড় বাঁধা। আমরা যদি নিজেদের বিবেকবান প্রমান করতে চাই, তবে অবশ্যই এই বাধা উপড়ে ফেলার মত মানসিকতা থাকতেই হবে।
আমাদের দেশে যে সব ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা ঘটে থাকে, সে সব ধর্মীয় শিক্ষার ফসল নয়। বরং অন্যান্য সন্ত্রাসি কার্যকলাপের মাধ্যমে অর্থবান-সম্পদবান-প্রভাবশালি হবার লক্ষ্য থেকেই সেটা করা হয়ে থাকে। এই সব দুর্বৃত্তদের প্রতিরোধে সাধারণ মানুষের অংশগ্রহনই যথেস্ট। সেই সাথে আমাদের শিক্ষা ব্যাবস্থায়ও আমাদের আবহমান সংস্কৃতি এবং ধর্মীয় সম্প্রীতির ইতিহাস অন্তর্ভুক্ত থাকা প্রয়োজন, যাতে ঘৃণামুলক প্রচারনা বিভ্রান্ত হয়ে আমার ভবিষ্যত প্রজন্ম, তাদের ঐতিহ্য না হারিয়ে ফেলে।
এছাড়াও বাংলাদেশেই এক দল মানুষ আছে, যারা মনে প্রাণে স্বাধীন বাংলাদেশের বিরোধী। কিছু বিচ্ছিন্ন ঘটনাকে পুঁজি করে এরা দেশে বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে বিসোদগার করে আসছে। এরাও এক ধরণের উগ্রপন্থি। এদের প্রতিরোধের জন্যেও, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নস্টের কিংবা সাধারণ অপরাধকে সাম্প্রদায়িক রং লাগানোর প্রচেস্টার বিন্দু মাত্র সুযোগ দেবার অবকাশ নেই।
আসুন, একে অন্যের অন্তত ধর্মীয় উৎসবে যোগ দিয়ে আনন্দ ছড়িয়ে দেই সারা বাংলাদেশের প্রতিটি কোণায় কোণায়।
আর হিন্দু ভাই বোনদের আবারো অনেক শুভেচ্ছা। দিনটি অনেক আনন্দ আর উৎসবে কাটুক আপনাদের সবার। কি ভাই? মিস্টি টিস্টি কিছু আনেন। খাই।
তুরাগের ওপারে

একটি ফোনকল
রাত ২টা ৪৩ মিনিট।
তুরাগ নদীর পানি অস্বাভাবিক শান্ত। নদীর ওপারে কয়েকটি কারখানার আলো দেখা যাচ্ছে। মাঝেমধ্যে দূর থেকে ভেসে আসছে ট্রাকের শব্দ। টঙ্গীর পুরোনো একটি ঘাটের... ...বাকিটুকু পড়ুন
মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...
মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...
একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন
সে রাজি না
সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ
সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন
তবুও পাশাপাশি

দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।