জাতি কাঁদবে, তবে ............
আঃ লিগ ও তার অঙ্গসংগঠনের কাজকারবার অবশ্য খানিকটা ভিন্ন। হাসিনার নেক নজর থেকে বঞ্চিত কিংবা আরো নেকনজরে পড়ার জন্য অতি উৎসাহি নেতা কর্মীদের কর্মকান্ড চোখে পড়ার মত। কে কত উচ্চস্বরের মাইক বাজিয়ে কিংবা বিশাল কাঙ্গালি ভোজের আয়োজন করে, বঙ্গবন্ধু প্রেমের পরাকাষ্ঠা দেখাতে পারেন সেই প্রতিযোগিতাই চলছে। বিশাল বিশাল কালো ব্যানারে, ঢাকা শহর প্রকৃত অর্থেই ঢাকা পড়ে গিয়েছে। মোড়ে মোড়ে আঃ লিগের সমর্থকরা জটলা করছে। পাশে ওই মাইকের উৎপাত। অনেকে আবার ভুড়িভোজনের আয়োজনে ব্যাস্ত।
এই রাজসুয় যজ্ঞের যোগানদাতা বরাবরের মতই পরোক্ষভাবে সাধারণ মানুষ। কেননা তারা বিশাল ব্যানার টাঙ্গাবেন, মাইক ভাড়া করবেন, কর্মি ভাড়া, বিশাল ভোজের আয়োজন করবেন, এসবের জন্য তো নগদ নারায়ণ চাই-ই চাই। তো আঃ লিগের নেতা কর্মিরা তো এক একজন ধর্মপুত্র যুধিস্টির, শ্রেফ আদর্শের খাতিরে, দেশের খাতিরে নিজের খেয়ে বনে মোষ তাড়ানোয় লিপ্ত। তো তাদের কাছে এত টাকা আসবে কোত্থেকে?
আগে তো গৌরি সেন ছিলেন, চাইলেই পাওয়া যেত। এখন তো আর ওভাবে চাওয়া যায় না। তাই গুচ্ছ একদল নেতা কর্মি, পাড়ার মুদি দোকানদার থেকে শুরু করে উচ্চবিত্ত ব্যাবসায়ি সবার কাছেই ধর্ণা দিয়ে টাকাটা যোগাড় করে রেখেছেন। অন্যথায় চোখে মুখে খুন করে ফেলবো ধরণের প্রতিচ্ছবি, কোমরে গোঁজা প্রাণ সংহারকারি ধাতবের উপস্থিতি না থাকলে, টাকা আদায়ের এই ব্যাবস্থাকে নিরীহ বৈষ্ণবের আচরন বলে বিলক্ষণ মেনে নেয়া যেত।
বাংলাদেশে স্বাধীনতার আগে, এই চাঁদাবাজি নামের সঙ্গবদ্ধ লুটতরাজের চলটি ছিল না। তবে বছরে একটা দুটো নাটক টাটক করার জন্য পাড়ার তরুণদের উৎসাহ যোগাতে স্বতঃপ্রবিত্ত হয়েই পাড়ার মুররুব্বিরা সাহায্য দিতেন। তবে হ্যাঁ, এ চলটি খুব ভালোভাবেই কোলকাতায় জেকে বসেছিল ( রবীন্দ্রনাথের "খ্যাতির বিড়ম্বনা"সহ অনেকের লেখকের লেখায় এই বিষয়টি উঠে এসেছিল)।
আঃ লিগের যে সব নেতা কর্মি, স্বাধীনতা যুদ্ধচলাকালিন সময়ে, ভবঘুরের মত কোলকাতায় দিব্যি ঘুরে ফিরে বেড়াতো, তাদের হাত ধরেই "নেই পুঁজি অনেক রুজির" এই কুব্যাবস্থাটা প্রথমে ঢাকায় এর পর দেশব্যাপি ছড়িয়ে পড়ে। এখন তো মাশাল্লাহ, চাঁদাবাজির ব্যাপারে, রাজনৈতিক দলগুলি কে কাকে টেক্কা দেবে সেটা নিয়ে রীতিমত দক্ষযজ্ঞ চলে থাকে।
বন্ধুবন্ধুর প্রয়াণ দিবসে, যাদের কাছ থেকে চাঁদা আদায় করা হয়েছে, তারা কম বেশি সবাই ব্যাবসায়ী। আর ছোট বড় মাঝারি যাই হোক, শুভংকরের ফাঁকি জানে না এমন ব্যাবসায়ি তো বিশ্বে বিরল। তারা নিরাপত্তার ভয়েই চাঁদা দিয়েছেন। কিন্তু সেটা নিজ গাট থেকে নিশ্চই দেবেন না। এগুলো তারা তাদের পণ্যের ক্রয়ের হিসাবে যুক্ত করে দেবেন। ফলে তারা যাই বিক্রি করুন না কেন, সেই দেনা শুধরাতে হবে ভোক্তা, অর্থাৎ সাধারণ মানুষকেই।
১৫ই আগস্টের ব্যানারে লেখা আছে, কাঁদো বাঙ্গালি কাঁদো। বঙ্গবন্ধুর মৃত্যু দিবসে, কেউ কাঁদুক বা না কাঁদুক, সীমিত আয় নিয়ে দ্রব্যপণ্যের আসন্ন এই বাড়তি বোঝা টানার জন্য হিমসিম খাওয়া, অসহায় সাধারণ মানুষের চোখে যে অশ্রু অবধারিতভাবে চলে আসবে, তা নিয়ে সন্দেহ নেই। সাথে মড়ার উপর খাড়ার ঘা এর মত সামনে রমজান মাস।
সে যাইই হোক, এই বিশাল দক্ষযজ্ঞের মাধ্যমে আঃ লিগের নেতা কর্মিরা অন্তত ১৫ই আগস্টে মানুষকে কাঁদানোর সম্ভাবনা তৈরি করতে পেরেছে, সেটাই বা কম কিসে?
তুরাগের ওপারে

একটি ফোনকল
রাত ২টা ৪৩ মিনিট।
তুরাগ নদীর পানি অস্বাভাবিক শান্ত। নদীর ওপারে কয়েকটি কারখানার আলো দেখা যাচ্ছে। মাঝেমধ্যে দূর থেকে ভেসে আসছে ট্রাকের শব্দ। টঙ্গীর পুরোনো একটি ঘাটের... ...বাকিটুকু পড়ুন
মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...
মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...
একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন
সে রাজি না
সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ
সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন
তবুও পাশাপাশি

দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।