অভিনন্দন রাসেল আর রিয়াদকে। তাদের "অপুর্ব" ক্রীড়া নৈপুন্যে আজ একটি বিশ্ব রেকর্ড হয়ে গেছে। তাদের এই কীর্তি বাংলাদেশ তো বটেই, সারা বিশ্ব মনে রাখবে। সেই ১৯৯৬ সালের পর রেকর্ডের এই দ্বিতীয় কীর্তি।
যারা আজ বাংলাদেশ আর জিম্বাবওয়ের মধ্যে চতুর্থ একদিনের খেলা দেখছেন, তারা অবাক হবেন। ভ্রু কুচকাবেন। যারা দেখছেন না, বা জানেন না, তাদের মনটা গর্বে ভরে উঠবে। দুপক্ষ্যের কাছেই আশা ভঙ্গের জন্য ক্ষমা প্রার্থনা করছি।
স্পিন যাদুতে জিম্বাবওয়েকে প্রথম দিকে দারুনভাবে আটকে রাখা, নিয়মিত বিরতিতে উইকেট লাভ, এ সবের কারণে বাংলাদেশ আরেকটি জয়ের স্বপ্ন দেখছিল। কিন্তু রাসেল আর রিয়াদের মনে অন্য রকম ইচ্ছা ছিল। তাই জিম্বাবুয়ের দলীয় রান যখন ৩৪ তখনই চার্লস কভেন্ট্রির তুলে দেয়া ক্যাচ হাতে নিয়েও ফেলে দেন রাসেল। আর সেঞ্চুরির কিছুক্ষন পরই কভেন্ট্রি যখন আরেকটি ক্যাচ তুলে দেন, তখন দারুণ দক্ষতায় রিয়াদ সেটা ফেলে দ্যান। ফলে অপরাজিত ১৯৪ রান করে বসেন কভেন্ট্রি। এটা পাকিস্থানের সাইদ আনোয়ারের সাথে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান। সাথে বাংলাদেশের বিপক্ষ্যেও একজন ব্যাটসম্যানের জন্য সর্বোচ্চ। জিম্বাবুয়ের মোট রান গত ম্যাচের চেয়ে মাত্র ১১ কম, ৩১২। যার মধ্যে ১৯৪ রানই এসেছে কভেন্ট্রির হাত ধরে। দ্বিতীয় সর্বোচ্চ্ রান মাসনেকেরিয়ের, ৩৭।
তাই বলা বাহুল্য যে রাসেল আর রিয়াদের কৃতিত্বেই এমন একটা রেকর্ড গড়া সম্ভব হয়েছে। তাই জিম্বাবুই এই দুজনকে অশেষ কৃতজ্ঞতা দেখাতেই পারে।
তবে, আমার মনে যা অবস্থা, তাতে রাসেল আর রিয়াদ আমার সামনে থাকলে কি হতো, সেটা ভাগ্যই জানেন। আমি নিশ্চিত যারা এই লেখা পড়ছেন, তাদের মনের অবস্থাটাও প্রায় একই হবে। সদা লাজুক নতমুখের রিয়াদ ব্যাটিং ও পারেন না, বোলিং ও পারেন না, ফিল্ডিং ও পারেন না। এর পরেও কোন যোগ্যতায় এই উট সদৃশ্য বস্তুটি জাতিয় দলে খেলে, সেটার জবাব কে দেবে। এর পর আরেক উট মাহবুবুল আলম রবিন, গত ম্যাচের মত এই ম্যাচেও ওভার প্রতি প্রায় ৮ রানের মত দিয়েছেন।
রান দেয়ায় এমন বিলাসি হয়ে প্রথম দুটি খেলা জিতলেও, বাংলাদেশ নিশ্চিতভাবেই সিরিজ হারবে। ৩০০ রান চেজ করে জেতার মত রেকর্ড বাংলাদেশের নেই। তাই খেলা দেখে রক্তচাপ বৃদ্ধির চেয়ে অন্য কাজ করাই শ্রেয়।
ওহ আরেকটা কথা না বললেই নয়। ইন্ডিয়ার আম্পায়ার এ এম সাহেবার কল্যাণে অন্তত তিনটি এল বি ডাব্লিঊ এর খাড়া থেকে কাটা পড়তে পড়তে জিম্বাবুই বেঁচে গিয়েছে। বাংলাদেশের যদি আত্মশক্তি বলে কিছু থেকে থাকে, তবে অবশ্যই আগামি খেলায়, এই ঘোড়ার পো এ এম সাহেবার পরিচালনায় খেলতে অস্বীকার করবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

