somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাজার মানুষে ছেয়েছে যে পথ, আমি চিনি না তার ঠিকানা ( নিছক ঈদের একটি গল্প)

১১ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কয়েকদিন ধরে যে মেজাজটা খচে ছিল, মুহুর্তের মধ্যেই সেটা উধাও। বুকের মধ্যে একটা রাগ একটা ক্রোধের আগুন দাউ দাউ করে জ্বলছিল। সেটা আগ্নেয়গিরির লাভার মত উদ্গিরণের কোন সম্ভাবনা ছিল না অবশ্য। আমার মত অক্ষমরা, পারি শুধু কল্পনায় রাজা উজির মেরে ফেলতে। বাস্তবে নেড়ির মত কুই কুই করা ছাড়া উপায় কি? যার ঘরে অন্ধ বাবা, রোগে ভুগে শীর্ণকায় মা, পাগলা কুকুরের মত বখাটেদের অত্যাচারে স্কুল বন্ধ করে বিয়ের অপেক্ষায় বসে থাকা বোন, স্কুল পড়ুয়া দুটি ভাই, তার পক্ষ্যে তো আর নুর হোসেন হওয়া সাজে না। অপ্রতুল বেতনে অনেক সাধ্য সাধনে প্রাইভেট কোম্পানির এই চাকরি, আমার শত আত্মসম্মানের চেয়ে অনেক গুণে বেশি দামি।

সামান্য চাকুরে বাবার সন্তান, যতই মেধাবি হোক, যত্ন না নিলে ভালো ফলাফল করতে পারে? তাই এত্ত এত্ত মেধাবিদের ভীড়ে, নিতান্ত সামান্য আমি যে চাকরি পেয়েছি, তাই ঢের।

" ভাইয়া, আমাকে কিন্ত একটা আকাশি জামা, আর সাথে একটা মেহেদির টিউব কিনে দিবি।" ঘরে বসে থাকা বোনটির এই ধরণের আব্দার কদিন ধরেই শুনছি। ভাইগুলি মুখে কিছু বলে না বটে, কিন্ত বুঝি, নিদেনপক্ষ্যে একটা পায়জামা পাঞ্জাবি না হলে চলবে কেন? মা চুপি চুপি বলে গেছে, বাবার অনেকদিনের শখ, একটা ভাল পাঞ্জাবি আর লুঙ্গির। তাকে কিছু যেন না দেই, কিন্ত বাবার জন্য যেন ও দুটোর ব্যাবস্থা করা হয়।

ঈদ যতই ঘনিয়ে আসে, ততই এই চিন্তাগুলি আমাকে কুড়ে কুড়ে খায়। মাত্রই চাকরিতে ঢুকেছি। রমযানের শুরু হবার মাস খানেক আগে থেকে চাকরি শুরু করেছি। শুনেছিলাম, ঈদের বোনাস টোনাস নাকি নতুনদের নাও দেয়া হতে পারে। মনটা অনেক খারাপ হয়েছিল। পড়ে আমাদের একাউন্ট সেকশনের রাব্বি ভাই বেশ রহস্য করে বলেছিল, ঈদ আসুক, এর পরই না হয় দেখবেন।

এই গোলক ধাঁধার সাথে পরিবারের ঈদ আকাংখা মেটাতে পারবো কি পারবো না, এই দোলচালে এক অদ্ভুদ উৎকন্ঠা রোজার দিনগুলি শেষ হয়ে আসতে লাগলো। গত সপ্তাহেই অবশ্য বেতন দিয়ে দিয়েছে। সেগুলি বাড়ি ভাড়া আর মাসের খরচে চলে যাবার পর খুব সামান্যই অবশিষ্ট থাকবে। বোনাস না দিলে, কি যে হবে ভাবতে ভাবতেই সারাদিন পার হয়ে গেলো। মাঝে মাঝে ওই অসহায় মুখগুলি চোখের সামনে ভেসে আসলেই, অশ্রুতে চোখ ঝাপসা হয়ে আসছিল।

কি জানি? হয়তো অবচেতন মনের অক্ষমের প্রার্থনা পৌছে গিয়েছিল বিধাতার কানে। তার আশির্বাদের মতই ৩ হাজার টাকার কড়কড়ে নোট, রাব্বি ভাই যখন আমার চোখের সামনে নাচিয়ে বললো, নিন, ঈদের বোনাস, এখানটায় একটা সই করে দিন। তখন মনে কাঠখোট্টা রাগি রাব্বি ভাইকেই মনে হচ্ছিল দেবদুত।

অফিস থেকে সিড়ি বেয়ে নীচে নামছি, এ সময় আরেক দেবদুতের সাথে দেখা। বসের বাবা, কি কাজে যেন এসেছিলেন। আমাকে দেখেই বললেন, এই যে সজিব, বাসায় ফিরছো? ঈদের মার্কেটিং শেষ? কোন দুঃসাহসে জানি মুখ ফস্কে বের হয়ে গেলো, না এখনও হয়নি। এই মাত্র বোনাস পেলাম। তিনি কি মনে করে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে কয়েকটা ৫০০ টাকার নোট বের করে আমার হাতে দিয়ে বললেন, এই নাও বাবা। তোমার ঈদের সালামি। বসের বাসায় বেশ কয়েকবারই ইফতারি পৌছে দিতে গিয়েছিলাম। সেই সুবাদে উনার সাথে আমার আলাপ।

গল্পের নায়ক হলে বলতাম, না না লাগবে না। আমি নায়ক নই। আমি বাস্তবতার যাঁতায় পেশা চিরন্তন সংগ্রামে লিপ্ত অর্ধপরাজিত এক সৈনিক। আমার এই সব নাটক সিনেমার বুলি আওড়ানো সাজে না। বিনা বাক্য ব্যায়ে টাকাগুলি পকেটে চালান করে দিয়ে, কদমবুসি করে বিদায় জানালাম।

ইফতারির সময় হয় হয়। অন্যদিন হলে, রাস্তায় চেয়ে চিনতে এক গ্লাস পানি খেয়ে, এর পর বাসায় ইফতার করতাম। কিন্ত আজ অন্য রকম একটা দিন। অন্য সবার মতই আসন্ন ঈদের আনন্দে আমারও চোখ চকচক করছে। সালামি পাওয়া নোটগুলি গুণে দেখলাম তিন খানা। মানে বোনাস সহ মোট সাড়ে চার হাজার টাকা। অনেকগুলি প্রতিক্ষিত চোখগুলি নিশ্চই আমার খালি হাতে ফেরার প্রতিক্ষায় নেই। রাস্তা দিয়ে হাটতে হাটতে দেখি এক জায়গায় কয়েকজন মিলে ইফতারের আয়োজন করছে। পকেটে টাকা, কিন্ত এগুলি তো খরচের উপায় নেই।

ওরা নিতান্তই আমার মতই। কোথা থেকে যেন মুড়ি ছোলা পিয়াজু এনে মেশাচ্ছে। ইতঃস্তত আমাকে দেখে লোকগুলি বললো, ভাইসাব বইসা পড়েন, এখুনি আজান পড়বো। লজ্জাটজ্জা ভুলে পাশে বসে পড়লাম। বাড়ির ওরা যে সব আমার পথে চেয়ে বসে আছে। সবার আব্দার না মেটালে নিজেকে অপরাধি মনে হবে।

ইফতার শেষ হতেই রাজপথ লোকে লোকারণ্য। কেনাকাটার শেষ সুযোগ কেউ হাতছাড়া করতে চায়? আমার তো অনেক কিছু কেনাকাটা করা বাকি। হকার্স মার্কেট থেকেই, সব কিছু কেনা হলো। বোনের জন্য একটা জামা বেশিই কিনলাম। সাথে কম দামি কিছু ইমিটেশনের চুড়ি। জুতাও কেনা হলো। ভাইদের পায়জামা পাঞ্জাবি, সাথে একটা করে প্যান্ট সার্ট স্যান্ডেল জুটলো। বাবার জন্য ভালো পাঞ্জাবি লুঙ্গি, সাথে নতুন টুপি আর আতরের শিশি। মার জন্য শাড়ি, স্যান্ডেল। নিজের জন্য শুধু একটা পাঞ্জাবি।

জামা টামা হলো। এখন খাবার দাবারের কিছু না করলে কি করে হয়? পকেট যখন গরম, তখন মনে হলো সারা বিশ্বের সব ভালো খাবার দাবারের ব্যাবস্থা করতে যা যা লাগে সবই কিনি। শেষমেস ওই দুটা মুরগি, কিছু গরুর মাংস, পোলায়ের চাল, ঘি, চিনি সেমাই, কিনে পকেট হাতিয়ে দেখি মাত্র দেড়শ টাকা বাকি। এই বোঝা বইবার চেয়ে বেশি আতংক ভর করলো, অনেক সাধের এই জিনিসগুলি না আবার হাতছাড়া হয়ে যায়। বাধ্য হয়েই একটা রিক্সা ডাকতে হলো।

হাত ঘড়িতে রাত প্রায় সাড়ে এগারোটা। চাঁদ রাতের এই শহরে বন্যার মত জনস্রোত। চারিদকে আলোর বন্যায় রাজধানি যেন রাজকন্যার মত ঝল্মল করছে। প্রায় ডবল ভাড়ায় রিক্সা ঠিক হলো। চালক শীর্ণকায়। শরিরের মত গতিতেই সে চলছে। অন্যদিকে আমার মনে ঘরে ফিরে ঈদের কাপড় দেখে আনদনের চক চক করা মা বাবা ভাই বোনদের চোখ দেখে আনন্দিত হবার চঞ্চল উৎকন্ঠা।

খানিকটা বিরক্তই হলাম। " একটু জোরে চালাও ভাই, অনেক রাত হতে চললো।" রিক্সাওয়ালা কোন সাড়া দিলো না। গতিও বাড়ালো না। পৌনপৌনিক বলা সত্ত্বেও অবস্তা তথৈবচ। অগত্যা গলা একটু চড়িয়েই বললাম, কি মিয়া, সারা রাত লাগাইবা নাকি?"

ঘাড় ঘুরিয়ে রিক্সাওয়ালা বললো, স্যার ২ দিন আগে পাইলসের অপারেশন হইছে। শরীরের চলতাছে না। অহনও রক্ত যাইতাছে।

পরিবারের আসন্ন আনন্দচ্ছটা দেখবার আশায় এতক্ষন বিহবল হয়েছিলাম। তাই করিনি। ওর কথা শুনে ভালো করে লক্ষ্য করলাম। প্রতিটি প্যাডেল মারতে সে যেন প্রাণপণ যুদ্ধ করছে।

" এই শরীরে বাইর হইছো ক্যান তাইলে?"
" কি করমু স্যার, ২ সপ্তাহ কাম করি নাই। জমানো ট্যাকা সব গ্যাছে অপারেশন করতে। ঘরে খাওন নাই। তিনটা পুলাপানের লাইগ্যাও কিছু কিনতে পারি নাই। না পাইরা বাইর হইছি। কোন মতে মহাজনের জমার ট্যাকা হইছে। অহন আপনে যা দিবেন, হেইটা দিয়া যদি কিছু খাওন কিনতে পারি। তাইলে বউ পোলাপান লইয়া কিছু খাইতে পারমু।"

আমার স্বপ্নের সেই মুহুর্তগুলি খান খান হয়ে ভেঙ্গে পড়লো। সেখানে দিব্যি দেখতে পেলাম, বস্তির কোন এক আধা ভাঙ্গা ঘরে শীর্ণকায় এক মহিলা, আর তিনটা ছেলে মেয়ে কারো পথ চেয়ে বসে আছে। সে প্রতিক্ষা কোন উপহারের আশায় নয়। পেটের ভেতর জ্বলতে থাকা ক্ষুধার জ্বালা মেটানোর জন্য এক থালা ভাতের। হয়তো ক্ষিদের জ্বালায় ক্লান্ত হয়ে ছেলে পিলেগুলি না খেয়েই ঘুমিয়ে গেছে। শুধু জেগে আছে, ওই মহিলা। অসুস্থ স্বামিকে কাজে পাঠিয়ে হয়তো অনুশোচনার আগুনে পুড়ছে। খুব দ্রুততার সাথে অংক করা শুধু করলাম। আচ্ছা আমার বাসার জন্য কিছুটা কমিয়ে বাজার করলেও, ৫০০ টাকা অন্তত বাচানো গেলেও তো রিক্সাওয়ালার কিছুটা সাহায্য হতো। একটা অচেনা অপরাধবোধে মনটা ছেয়ে গেলো।

স্যার ডাইন না বাম দিকে যামু, শুনে স্বম্বিত ফিরে পেলাম। ডান দিকের মোড় ঘুড়েই আমার বাসা। মানিব্যাগ থেকে শেষ দেড়শ টাকাই তুলে দিলাম রিক্সাওয়ালার হাতে। ও ফ্যাল ফ্যাল করে অবাক দৃস্টি দিয়ে তাকিয়ে থাকলো কিছুক্ষন। চোখে অশ্রু আর কৃতজ্ঞতার সুস্পস্ট ছাপ ছিলো নিশ্চই? কিন্ত সেটা দেখার মত সময় কই আমার? আমার জন্যও তো ঘরের মানুষগুলি অনেক প্রতিক্ষায় জেগে আছে।

(আমার লেখা প্রথম গল্প। কেমন লাগল জানাবেন আশা করি)
১০টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×