যুগে যুগে এভাবেই অসহায় পুরুষদের গতি করতে, নারীরা লম্পট পুরুষদের লালসার শিকারে পরিণত হয়েছেন। আমরা বলি যুগ বদলেছে। আমি বলি, বাইরের আবরণটুকুই শুধু বদলেছে। পুরুষদের অসহায়ত্ব আর লাম্পট্য দুইই প্রবলভাবে বিদ্যমান। নইলে, বরিশালের ওই গ্রামে কি প্রতিবাদি কোন মানুষ ছিল না, যারা বেশ দুঘা দিয়ে এই লম্পটটাকে শিক্ষা দিতে পারতো?
কিছুদিন আগে, সহব্লগার সোনার বাংলাদেশ ভাই জনসংখ্যা সংক্রান্ত একটি পোস্টে বলেছিলাম যে, অর্থনৈতিকভাবে খুব স্বচ্ছল না হলে বিয়ের সাথে সাথে সন্তান নেবার বিষয়টিও যেন আইন করে বন্ধ করে দেয়া হয়। মাত্র ৫৬ হাজার বর্গমাইলের এই ছোট্ট দেশে, ১৫ কোটি লোকের বসবাস অচিন্তনীয়। জনসংখ্যার এই উর্ধগতির বিপদজনক উত্থানের মধ্যে যদি আবার মরার বয়সি লম্পটগুলি একাধিক বিয়ে করে, এবং সন্তান জন্ম দেয়া শুরু করে, তাহলে তো মরার উপর খাড়ার ঘা।
গ্রামাঞ্চলে এক সময় সুদখোর মহাজনের চড়া সুদে টাকা ধার দিয়ে দরিদ্রের ধন সম্পদ মান সম্মান সবই কেড়ে নিতো। সুদখোর মহাজনদের ঐতিহ্য শেষ হলেও যে তাদের প্রতাত্মারা এখনও ঘুরে বেড়াচ্ছে, এই লম্পটের ছবি তারই প্রমান।
মধ্যযুগে নারীদের সম্ভ্রম রক্ষার কাজে নিয়োগ দেবার আগে, হাবসিদের খোজা করে দেয়া হতো। বুড়া লম্পট এবং বিয়ে পাগল চরিত্রহীনদের হাত থেকে দেশের সম্ভ্রম রক্ষায় একই পদ্ধতি অনুসরণ করাই যুক্তিসঙ্গত। নইলে এদের লালসার ফলে জন্মানো নিরাপরাধ শিশুগুলি, দেশ ও জাতির সম্পদ না হয়ে বোঝা হয়ে দাড়াবে।
তথ্যসুত্রঃ আজকের সকালে বিবিসির প্রভাতি।
ছবিঃ আজকের ডেইলি স্টার।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



