somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার বিয়ে

১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পাত্রি পছন্দ করতে বেশি বেগ পেতে হয়নি। পরিবার আর আত্মিয় স্বজন বেশ তাড়াহুড়া করেই সব আয়োজন সম্পন্ন করেছে। রাত পোহালেই গায়ে হলুদ। পরদিন বিয়ে।

বাবার সাথে অভিমান করে বাড়ি ছেড়ে চলে যাওয়াটা বেশ অপ্রত্যাশিতই ছিল ।

এক বন্ধুর বন্ধুর মামার চালের আড়ত আছে যশোরে। সেখানে চাকরি নিয়ে গোপণে ঢাকা ছেড়েছিলাম। মন কেদেছিল। অনেক অনেক কেদেছিল। কিন্ত জয় হয়েছিল অভিমান আর জেদেরই।

বেতন আহামরি কিছু না। ঘর ভাড়া দিয়ে চলে যেতো। চাকরি বলতে ওই হিসেব টিসেব রাখা। মামা অনেকবারই বলেছিলেন, তার বাসায় থাকতে।

এক কামরার বাসা। রাধুনি নিজেই। সম্পত্তি বলতে কয়েকটা হাড়ি পাতিল আর প্লেট। জামা কাপড়ের বাহুল্যও ছিল না।

হঠাত কোন একদিন একাকিত্ব এভাবে পেয়ে বসবে চিন্তাও করিনি। ভালোই তো কেটে যাচ্ছিলো। ছুটির দিন গুলি ঘুমিয়ে পার। আর সঙ্গি ছিল এক গাদা বই।

কিন্তু এভাবে হঠাৎ একলা লাগা শুরু হবে ভাবিনি।

ঢাকা থেকে এসেছি বোধ করি একারণেই আশে পাশে লোকজন কাছে ভিড়তো না খুব একটা। তাছাড়া আমি নিজেও মুখচোরা। চেনা জানার মধ্যে পাড়ার মুদি দোকান বা চায়ের দোকানিটা।

এর মাঝে একদিন ভরা পুর্ণিমায় হৃদয়ে এমন ঝাকুনি খাবো বুঝতে পারিনি। গরমের এক রাতে হাল্কা হাওয়া। চারিদিন নির্জন শুনসান। চাদের আলোয় উদ্ভাসিত পৃথিবী। মনে হলো, এই সুন্দর রাতে কেউ যদি আর হতো। একান্ত আপন, অনেক চেনা আর ভালোবাসার সঙ্গিনি।



নার্গিসের সাথে পরিচয় মামির সুত্র ধরেই। সেও আরেক অঞ্চলের বাসিন্দা। জীবিকা এবং নিরাপত্তার কারণে ভাগ্যই যেন ওকে এই ছোট্ট শহরটায় চলে এসেছে।

প্রথমদিন মামা মামির সাথেই এসেছিল।

- আপ্নে দেখি অনেক বই পড়েন?

এই প্রশ্ন থেকে শুরু হয়েছিল আলাপ। সে আঞ্চলিক ভাষায় কথা বলতো। আর আমি এই সুদুরে একাকিত্ব মোচনে নিঃশ্চিন্তে ওর উপর নির্ভর করা শুরু করেছিলাম। এর পর কত কথা।

- জানো আমার না অনেক কস্ট লাগে। মাঝে মাঝে কান্দি।

- কেনো ? যেখানে থাকছো, সেখানে তো ভাই ভাবি দুইজনেই শুনেছি বেশ ভালো।

- হ্যা, খুব ভালো। তুমি মেয়ে হলে বুঝতা। ভাবি যখন এন জি ও তে চাকরিতে যায়, তখন ভাই হতে চায় নাগর। কথায় কথায় গায়ে হাত দেয়। বিছানায় নিতে চায়।

নাহ ! তখনো নার্গিসের সাথে ভালোবাসা প্রেম হয়নি। কিন্তু এর পরেও ক্রোধে উন্মত্ত হতে দেরি হয়নি। নার্গিস বাধা দিলো।

- কি দরকার ঝামেলা করার। তুমিও বিদেশি আমিও এখানে বিদেশিই। ওদের সাথে আমরা পারবো?

- কিন্তু প্রতিবাদ না করলে কি করে চলবে?

একটু হাসলো নার্গিস।

-বাহ ! প্রতিবাদ? লাভ কি? অনেক কস্টে সেখানে আশ্রয় পাইছি। সেখান থাইকাও আমারে বাইর করতে চাও? তুমি জানো না, বিধবা একটা মেয়ে স্বামি হারা হওনের পর কিসের মধ্যে দিয়া যায়।

আমি হোচট খেলাম? বিধবা?

- শুধু বিধবা না, আমার ছোট ছোট দুইটা বাচ্চাও আছে। ওদের মুখের দিকে তাকাইয়া কত যায়গায় কত লাত্থি উষ্টা অপমান সহ্য করছি।

- তোমার স্বামি না হয় মারা গিয়েছে। কিন্তু তোমার শশুড়বাড়ি?

- হেরা বড় বংশের লোক। মা বাপের অমতে বিয়া করছিল আমারে ।হঠাৎ কইরা। হার্টের অসুখে স্বামিটা মরলো। কেউ দেখতেও আসে নাই। উলটা বিষ খাওইয়া স্বামিরে মারছি এই কেস এ আমারে ফাসাইছিলো। গরিব বাপের অর্ধেক যায়গা জমি বেইচা জামিনে ছাড়া পাইছি।

-- সর‍্যি তোমারে অনেক কথা কইয়া ফেললাম, কিছু মনে কইরো না। কেউরে আর আপন মনে হয় নাই। তোমার চোখ কোনদিন আমারে অসম্মান কইরা দেখে নাই। তাই তোমারে আপন মনে হইলো।

কি নিষ্ঠুর পৃথিবী ! এমন অসহায় একটা মেয়েরর পাশে দাড়াবার কেউ নেই?

না। আমি আতেল হবো না। আমি সুশিল হবো না।

এভাবে বিয়েটা হয়ে যাবে ভাবিনি। নার্গিস প্রবল আপত্তি করেছিল। এছাড়া ওকে সেই নরক থেকে উদ্ধার করা তো সম্ভব ছিল না। নারী যতই স্বাধীন হোক, এই সমাজে পুরুষের অবলম্বন ছাড়া তার চলা বড় দুর্গম বড় নিষ্ঠুর।

মাত্র হাতে গোণা কয়েকজন। কোন আড়ম্বর ছিল না, জাকজমক ছিল না। অপরিচিত কিছু ছেলে মেয়েরা খানিক হুল্লোড় করলো। সাদামাটা খাওয়া দাওয়া হলো। মামা মামি দুই পক্ষ্যের অভিবাবকত্ব করলেন। হয়ে গেলো বিয়ে।

দুজনের মাঝে ফারাকটা বিশাল হলেও, সব ঘুচিয়ে দিলো অই বন্ধন।

দিনগুলি যেন উড়েই যাচ্ছিল। আহা ! কাজ থেকে ছুটি নিয়ে সারা রাত জেগে থাকা। খুনসুটি করা। কপট অভিমান করা। আর ভালোবাসা।

- এই শোন, এই ফকিরের মত জীবন চালাইতে পারবানা। লিস্ট দিচ্ছি। গিয়া যা যা লাগে নিয়া আসবা বাজার থেইকা।

ছোট পর্ণ কুটিরটা নার্গিসের হাতের ছোয়ায় যেন জীবন ফিরে পেলো।

সেদিন একটা দুঃস্বপ্ন দেখে ঘুমটা ভেঙ্গে গিয়েছিল। নার্গিসকে জানাইনি। সে কুসংস্কারে বিশ্বাস করে। বলতো আমার যে পোড়া কপাল , কয়দিন এই সুখ সয় আল্লাহ জানে।

কাজে যাবার পথে মোটর সাইকেলের ধাক্কায় সেই যে জ্ঞান হারিয়েছিলাম, জ্ঞান ফিরেছিলারো ২-৩ পর।আমার চিকিৎসার জন্য নার্গিস তার এক মাত্র স্বর্ণের হারটাও বিক্রি করে দিয়েছিল।

কোমড়ে প্রচন্ড চোট লেগেছিল। তাই চাকরিতে যাওয়া বন্ধ ছিল। এর মধ্যে আবার মামার বড় ছেলে আড়তের মালিক হয়ে বসাতে, আমার দুর্ভাগ্য শুরু হলো। কিছু টাকা হাতে ধরিয়ে আমায় বিদায় বলা হলো।

জমানো টাকা ভেঙ্গে আর কতদিন? বাধ্য হয়েই নার্গিস খুজে পেতে একটা এন জি ও তে চাকরি নিলো। আমার ভালো লাগতো না। সারাদিন একা মরার মত পড়ে থাকতাম। নার্গিসও ধীরে ধীরে বদলাতে লাগলো। কেমন জানি সব সময় খিট মিট করতো। আমাদের মধ্যেকার সামাজিক অবস্থান শিক্ষা সবকিছুর বড় ব্যাবধান আরো প্রকট হয়ে দেখা দিলো।

এক সময় জেদের পরাজয় ঘটলো। বাসায় যোগাযোগ করলাম। সব খুলে বললাম। একটা ব্যাচেলর ছেলে, দুটি মেয়ে সহ এ বিধবাকে বিয়ে করেছে, এটা তারা মানতে পারলেন না। অতীত ত্যাগ করে যেতে পারলে আমার দুয়ার খোলা, এটা খুব স্পস্ট করেই জানিয়ে দেয়া হলো আমাকে।

নাহ ! এ কি করে হতে পারে? যে মেয়েটি দিন রাত অভাব অনটন সহ্য করে আমার সাথে পড়ে আছে, তাকে ত্যাগ করি কি করে? কোথায় যাবে এই অসহায় মেয়েটা?

বাসায় ফিরতে প্রায়ই রাত করতো নার্গিস। প্রথমে কিছু বলতাম না। পড়ে এই নিয়ে কিছু জিজ্ঞেস করলেই শাপ শাপান্ত করতো। কিন্ত যেদিন মুখ খারাপ করে বললো, " শালা ল্যাংড়া , নিজে কিছু করনের মুরোদ নাই, উলটা আমার কামে জবাব্দিহি চাস? শুধু তোর কথা ভাবলে আমার চলবো? আমার ছোট বাচ্চা দুইটারে তুই খাওয়াবি নাকি তোর গুস্টি? "

সহ্য হয়নি। সে ঘর থেকে বের হয়ে যাবার পরেই বাস ধরে সোজা ঢাকায়।

-- এই ভাইয়া কি ভাবছিস? ওঠ, তোকে ভাবির বাসা থেকে হলুদ দিতে এসেছে।

আমার পরণে দামি পাঞ্জাবি। যদিও জানি এই সাদা পাঞ্জাবি হলুদ হয়ে যাবে কিছুক্ষন পরেই। স্টেজ সাজানো হয়েছে খুব সুন্দর করে। ছেলের বিয়ে বলে কথা। বাবা কোন ত্রুটি রাখেননি। হবু শালা শালিরা খুব মাঞ্জা মেরে এসেছে। আত্মিয়স্বজনে গমগম করছে চারিদিক। আমার সামনে মিস্টির থালা।

নার্গিসের সাথে বিয়ের আগে গায়ে হলুদ হয়েছিল। সাজ সজ্জা ছিল না। ঘরের সামনে একটা দাওয়ায় পাটি বিছিয়ে সেখানে এক বাটি পায়েস আর এক বাটি হলুদ রাখা ছিল। অচেনা অজানা সামান্য কিছু লোকজন রীতি মেনে গিয়েছিলেন।

হবু বৌ বাড়ির সবচেয়ে হোট মেয়ে। তাই হবু জামাইকে সম্মানিত করার কোন কমতি নেই। মা আর বোনেরা মিলে দেখলাম হবু ভাবির জন্য দামি দামি গয়না বানিয়ে এনেছে। আমাকেও দেখিয়েছে। চোখ ধাধিয়ে যায়।

আমার সামর্থ্যের মধ্যে নার্গিসকে কেবল একটা স্বর্ণের আংটি আর এক জোড়া কানের দুল দিতে পেরেছিলাম।খারাপ লাগছিল। ওকে বলতেই বলেছিল, নারীর অলংকার তার স্বামী। তাছাড়া যখন আবার তোমার হবে, তুমি কিন্যা দিও। আমার অবশ্য অত্ত শখও নাই।

ঢাকায় ফিরে বড় বোনকে সব খুলে বলেছিলাম। বোন আর দুলাভাইয়ের একটাই কথা। মানুষ অনেক সময় আবেগে অনেক কিছু করে ফেলে। এটা ব্যাপার না। তাছাড়া জীবন সংগ্রামী মেয়ে নার্গিস। ঠিকই সব ম্যানেজ করে ফেলবে। প্রয়োজনে টাকা পয়সা যা লাগে দেয়া হবে। তাও তেল আর জল এক সাথে মেশানো যাবে না।

তালাকের ঝামেলা করতে হয়নি। কোন অজ মফস্বলে কিভাবে কোন অবস্থায় বিয়ে হয়েছে, সেটা ভুল প্রমান করাও কঠিন কিছু না।

নার্গিসের ব্যাবহারে আমি ভীষণ কস্ট পেয়েছিলাম। একটা রাগ আর জেদের বসে, আবার বিয়েরে অমত করিনি।

আজ আমার বিয়ে। আত্মিয় স্বজন তো বটেই সকাল থেকেই বন্ধু বান্ধবরা সদলবলে হামলা করেছে। ঠাট্টা চ্যাংরামি দুস্টুমি সব সমান তালে চলছে।

এর মধ্যেই দেখি কোথা থেকে ছোট বোন ছুটে এসে বললো,

- ভাইইয়া, তোকে এক মহিলা ডাকছে।

- মহিলা? কোন মহিলা?/

- জানি না, কেউকে কিচ্ছু বলতে চাচ্ছে না। বড় আপা ওকে থাপ্পড় মেরেছে। এর পড়েও চলে যাচ্ছে না। শুধু বলছে, তোর সাথে ২ মিনিট দেখা করে এর পর যাবে।

কে হতে পারে? বুকটা ছ্যাত করে উঠলো। নার্গিস? কিন্তু তা কি করে সম্ভব? ও জানতো আমি ঢাকায় থাকি, কিন্তু কেন জানি না ঠিকানা জানতে চায়নি কোনদিন। আমিও বলিনি।

নাহ, এতো নার্গিস নয়। বেশ বয়স্ক একটা মহিলা। সম্পুর্ণ অচেনা।

- আপনি আমার সাথে দেখা চাচ্ছেন? কি ব্যাপার?

- বাবা , আমারে আপনে চিনবেন না। শুনছি আইজ আপনের বিয়া? তাই আপনের জইন্য উপহার আনছি।

আচলের খুট খুলে আমাকে যা দিলেন, দেখি এক জোড়া কানের দুল আর একটা আংটি। আরে এ তো সেই আংটি আর কানের দুল, যা বিয়ের সময় নার্গিসকে আমি যা দিয়েছিলাম।

- এই জিনিস আপনি কোথায় পেলেন?

- যারে দিছিলেন সেই আপনেরে দিছে।

- সে কোথায়?

- সেইটা তো কমু না বাবা।

যে মহিলা হাজার অপমান আর থাপড় খেয়েও আমার সাথে না দেখা করে ছাড়েনি, চাপ দিয়ে তাকে গলানো যাবে না, সেটা বুঝতে পারলাম।

- ঠিক আছে । অনেক ধন্যবাদ। আসছেন, খাওয়া দাওয়া করে যাবেন।

- বাবা, কোনদিন কি শুনছেন কোন মা তার মেয়ের সতিনের বিয়া খাইছে?

অ্যা? নার্গিসের মা? আমি মাথ ঝুকে সালাম করতে যেতেই তিনি দুই হাতে বাধা দিলেন।

- থাউক বাবা থাউক, আমারে সালাম করতে হইবো না। আমি এমনেই দোয়া করি। আপনের অনেক বড় মন, তাই আমার মাইয়াটারে ছায়া দিছিলেন। হোক না সেইটা কয়েকদিনের জন্য। আমি দোয়া করি আপনে সুখি হন।

বলেই চোখ মুছতে মুছতে মহিলা বিদায় নিলেন। আমার চারিপাশে ছোট জটলা। যারা জানতো, তারা মুখে খিল দিলো। যারা জানতো না, ওদের চোখে রাজ্যের প্রশ্ন। আর যারা শুনেও কিছু বুঝতে পারেনি, ওরা কিংকর্তব্য বিমুড়!

মনে পড়ে গেলো সেই বিয়ের রাত। খুব অল্প প্রসাধনে কম দামি একটা বেনারশি শাড়িতে শ্রেফ মনের প্রশান্তিতে আলোর মত ঝলমল করছিলো নার্গিসের মুখ। দেওয়ার মধ্যে শুধু সেই কানের দুল জোড়া আর একটা আংটি। অথচ এতেই কি সুখি ছিল সে।


সবার হা হা করা ডাক না তাকিয়েই আমি সেই মহিলার পিছু নিলাম। গলি পার হয়ে সেই মহিলা দেখি সি এন জি উঠছে। পাগলের মত দৌড়ে গিয়ে আটকালাম।

ঠিকই ধরেছি। সেখানে নার্গিসও বসা। কান্নায় ফুপাচ্ছে। মলিন চেহারা পরণের শাড়িটাও মলিন। বুঝাই যাচ্ছে আমাকে পাগলের মত এদিক সেদিক খুজেছে। নাহ !

ওর হাত শক্ত করে ধরে সি এন জি থেকে নামিয়ে আনলাম নার্গিসকে।

শুধু বললাম

- বৌ, ঘরে চলো।





৫৫টি মন্তব্য ৫৪টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

কি মানুষ বানাইলা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৯


কি মানুষ বানাইলা
ও আল্লাহ, আল্লাহ-----
আমি তো খুঁজে পাই না
মানুষের মন চেহারা;
রহস্যের চিন্তায় মরি
বাঁচায় না কেউ জানি,
কি রূপের মানুষ আমি
আপন চিন্তায় রাত কানা;
নামের মধ্যে যত সোনা,
এতো স্বার্থের স্বাদ নোনা
পথে ঘাটে যায়... ...বাকিটুকু পড়ুন

×