somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামুর চোখের বালি ১ দেশী মামা

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আপডেটঃ আনন্দের সাথে জানাচ্ছি যে, শক্তিশালি এবং বিশিস্ট ব্লগার স্বাধীকার ভাইয়ের সেইফ স্ট্যাটাস ফেরত দেয়া হয়েছে। আশা করবো, তার ব্যাপারে এধরণের বালখিল্যসুলভ সিদ্ধান্ত নেবার আগে অন্তত বোন জানাকে অবহিত করা হবে। আর দেশী মামার কোন খবর এখন পর্যন্ত জানি না। কেউ জানলে, জানাবেন আশা করি।


(সাধারণ বা জাতিয়তাবাদে বিশ্বাসি ব্লগারদের বিরুদ্ধে অন্যায়ভাবে কিছু করা হলে, প্রতিবাদ করার সভ্য পন্থায় এই সিরিজটি লেখা হলো। তবে আমার আশা থাকবে, যে, এই সিরিজের পরবর্তি পর্ব যেন আমাকে লিখতে না হয়)

কিছুদিন আগে লিখেছিলাম যে, "কোন এক বিশেষ কারণে" জাতিয়তাবাদে বিশ্বাসি ব্লগার লেখক পাঠকদের উপর সামু খুবই অসন্তুস্ট।

অবশ্য কারণটা অনুমান বা কল্পনা করলে যা দাঁড়ায় সেটা আদর্শিক সংঘাত বৈত নয়। কিছুদিন আগে জনৈক ব্লগার ছুরিকাহত হবার ঘটনায় খোদ সামুর কর্তৃপক্ষ্যকে যে বিশাল দক্ষ যজ্ঞ করতে দেখলাম, তাতে কল্পনার ডাল পালা আরো বিস্তৃত হলো।

এর প্রতিবাদে যারা সামিল হয়েছিলেন, তাদের ভেতরো কিন্ত জাতিয়বাদিরা ছিল। এর পরেও জাতিয়তাবাদিদের প্রতি সামুর দৃস্টিভঙ্গি পাল্টায়নি।

দেশী মামা একজন অত্যন্ত এক্টিভ ব্লগার। যে কয়জন ব্লগারের চঞ্চল পদচারণায় সামু মুখর থাকে, তাদের অন্যতম একজন এই দেশী মামা।

তবে স্বাধীনতা বিরোধিদের সাথে সাথে ভারতপ্রেমিকদের বিরুদ্ধেও তিনি সোজা সাপটা কথা বলাতে ভারতপ্রেমিকদেরও তিনি চরম বিরাগ ভাজন। তাছাড়া আওয়ামি মত পথের বিরুদ্ধে থাকাটাও অনেক আওয়ামি প্রেমিকদের চোখেও বালি ছিলেন তিনি।

কিন্তু এতে তো সামু কর্তৃপক্ষ্যের বিরাগ হবার কিছুই নেই। কারণ ৭১ এর রাজাকার আর নব্য ভারতপ্রেমিকদের মধ্যে পার্থক্য মোটা দাগে তেমন তো কিছু না। আর দেশে কি শুধু আওয়ামি লীগ আর জামাতই আছে? জাতিয়বাদিরা নেই?

আর জাতিয়বাদিদের অবস্থান তো দেশের বা স্বাধীনতার বিপক্ষ্যে নয়? তাহলে কেন এতো উস্মা?

এর আগেও দেশী মামার, মশিউর মামা নিকটি ব্যান করা হয়েছিল।

কারণ হিসাবে নাকি গালাগালি করে সামুর আইন ভাঙ্গার অভিযোগ করা হয়েছিল।

সামুতে কি গালাগালি থেমে গিয়েছে? চিহ্নিত গালিবাজ কয়জনকে ব্যান করা হয়েছে। আমি নিজে এমন কিছু নিকের বিরুদ্ধে রিপোর্ট করেছিলাম। এই রকম এক জন ব্যান হয়েছিল ঠিকই, কিন্তু ক্ষতিপুরণ হিসাবে মাত্র কয়েকদিনের মধ্যেই তার অন্য একটি নিক সেইফ করে দিয়েছিলো সামু। এই পদক্ষেপকে কি বলা যায়?

তাছাড়া মশিউর মামা বা দেশী মামা, তার আওয়ামি/বাম চিন্তার বাইরে মতপ্রকাশের কারনে অনেকবারই অন্যায় গালাগালি আর ট্যাগিং এর শিকার হয়েছিলেন। ভদ্র ভাবে সামুর আইন মেনে রিপোর্ট করার পড়েও যদি সামু ব্যাবস্থা না নেয়, তাহলে পালটা আক্রমন ছাড়া দেশী মামার হাতে আর কি বিকল্প ছিল?

সামুর নীতিমালার ৪চ হিসাবে কেউকে ব্যাক্তিগতভাবে আক্রমন করে পোস্ট দেয়া অপরাধ। অথচ জাতিয়বাদিদের নিক ধরে পোস্ট দিয়ে গালাগালি করা হলেও্‌ সেদিকে সামু কর্তৃপক্ষ ফিরেও তাকান না।

এই রকম অন্তত তিনটা পোস্ট এবং পোস্টদাতা এখনো সামুতে বহাল তবিয়তে রয়ে গিয়েছে।

আপনারা নিজেরাই যদি আইন নীতিমালা করে নিজেই না মানেন, তাহলে অন্যকে অই নীতিমালা ভঙ্গের দায়ে শাস্তিদানের নৈতিক অধিকার কি আপনারা সংরক্ষণ করেন?

যদি সুস্থ সুন্দর পরিবেশ গড়ে তোলা এবং সব মত প্রকাশের স্বাধীনতার অধিকারের অঙ্গিকারে সামু গড়ে তোলার প্রয়াশ হয়ে থাকে, তাহলে শুধুমাত্র জাতিয়বাদে বিশ্বাসি বলেই কেন তাদের উপর খড়গহস্ত হতে হবে?

একটি ব্লগ পরিচালনায় ভুল ত্রুটি থাকবে। কিন্ত একই ভুল বারবার করার অর্থ হলো, সেটাই নীতি। আমরা এখনো বিশ্বাস করতে চাই না যে, সামু ইচ্ছাকৃতভাবেই এই সব করছে।

সামুকে আরো গতিশীল করতে যদি পরিবর্তনের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই সবাইকে সাথে পাবেন। এজন্য এতদিন ধরে চলে আসা বৈষম্যমুলক দৃস্টিভঙ্গির বদলানো প্রয়োজন।

পরিশেষে আশা করবো যেন, দেশী মামার আন ব্যান সহ, স্বাধীকার ভাইয়ের সেইফ স্ট্যাটাস ফিরিয়ে দেয়া হয়। অনেক ধন্যবাদ।

সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১২
৬৬টি মন্তব্য ৬৪টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×