আমাকে সীমানা ছাড়িয়ে যেতে দাও বহু দূর।
ইটের কাঠের দেয়াল ঘিরে বদ্ধ ঘরে আটকে দিও না।
আমার আকাশ ঢেকে দিও না কৃতিম ছাউনি দিয়ে।
আমাকে আকাশের নীল দেখতে দাও।
নিজের ঘরে গ্রিলে ঘেরা জেলখানা ভাল লাগে না।
কালো ধোয়ায় আচ্ছন্ন করে দিও না আকাশ।
আমাকে মুক্ত হাওয়া দাও স্বচ্ছ পানির মত।
বুক ভরে নিঃশ্বাস নিতে দাও প্রশান্ত দেহে।
আমি যেন প্রতি বেলায় তাজা হয়ে উঠি,
পরিপুষ্ট, সুস্থ, স্বাভাবিক মানুষের মত।
সবুজের সমারোহে ছুটতে দাও ডানা মেলে।
দূর্বা ঘাসের বুকে গড়াগড়ি খেতে দাও।
লুটোপুটি খেতে দাও বিকেল বেলায়।
সুতোয় টান এলে যেন ছুটতে পারি যত দূর খুশি।
সবুজ খোলা মাঠ দাও আমাকে।
ঘাস ফড়িং এর সাথে যেন হয় সখ্যতা।
বন্ধুত্ব করতে দাও প্রজাপতির সাথে।
ঝাউ বনের জোনাকি পোকার ওড়া-উড়ি দেখতে দাও।
তাদের আশ্রয়-স্থল ভেঙ্গে গুড়িয়ে দিও না।
যেন অন্ধকার দূর হয়ে যায় জোনাকির পোকার তাণ্ডবে।
দূর থেকে যেন মনে হয় মিটিমিটি সেলুলয়েড আলো পরছে।
আর কাছ থেকে যেন মনে হয় হারিকেনের প্রজ্বলন।
আমাকে গাছে ঘেরা অরণ্য দাও জীর্ণ ভূমিতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

