পৃথিবী আমায় ক্ষমা কর।
তোমার দেহের উপর আমার জুতর ক্ষত প্রতিদিন।
পায়ের প্রতিটি আঘাতে তোমার বুক চিরে চৌচির হয়ে ওঠে।
জুতোর ক্ষতর থেকে অপমান পেলে বেশি।
আমার দেহের ভর রাখতে রাখেতে ঘিনে ধরে গেছে তোমার।
আমায় ক্ষমা কর।
আমি তোমার ঘাসের উপর শুয়ে অত্যাচার করেছি।
ঘাস তখন কেঁদে উঠেছিল।পাত্তা দেই নি।
তোমার বৃক্ষ ছায়ায় শুয়েও তার ডাল ভেঙ্গেছিলাম।
ক্ষত শুকানোর আগ পর্যন্ত অভিশাপ দিয়ে ছিল।
শোষণ করেছি তোমার অক্সিজেন।
আমার বর্জিত কার্বনডাই অক্সাইড তোমার উদ্ভিদ কুলকে নিয়ে গেছে মৃতকুলে।
আমায় ক্ষমা কর।
তোমার জল শোষণ করে করে পরিণত করেছি মরুভূমি।
আবার জল তুলতে কলিজায় নল ভরেছি দু থেকে তিনশত ফিট।
শীতের সকালে তোমার দেহে আগুন ধরিয়ে ছিলাম।
খড়কুটো দিয়ে তুলেছি ঘর।তা রোদে পুরে বৃষ্টিতে ভিজে।
আমার গাড়ি, ফ্রিজের কার্বন-মন-অক্সাইড তোমার বাতাসকে করছে ভাঁড়ি।
দুষিত সিসা পদে পদে তোমার মরণ ফাঁদ।
বাতাসে ছেরে দেয়া নিকোটিন ধোয়ায় তুমি ক্যানসারের রোগী।
তোমার কাছে এতো কিছু পেয়েও তুষ্ট নই।
মনে হয় আরও কিছু , আরও কিছু চাই।
প্রতিদিন করে চলেছি জঘন্য অপরাধ।
পাপে পাপে অন্তর স্বত্বা আজ কুলসিত।
আমায় ক্ষমা কর।
তোমার সাজান বাগানে আমি এক কাল কেউটে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

