somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চৌধুরী আলম গুম হয়ে যাবার পর বিএনপি যদি ভাল একটা আন্দোলন গড়ে তুলত তাহলে আজ হয়ত আর কোন মায়ের বুক খালি হতো না। গুম হয় যেতেন না আল মুকাদ্দাস বা ওয়ালিউল্লাহ কিংবা ইলিয়াস আলী!!!

০৯ ই মে, ২০১২ দুপুর ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমান আওয়ামী লীগ সরকারের শুরু থেকেই এ জাতীয় গুম, খুনের ঘটনা গুলো ঘটছিল। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল সিটি কর্পোরেশনের নিবার্চিত জন প্রতিনিধি ও প্রভাবশালী ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা চৌধুরী আলম। প্রায় তিন বছর আগে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে তাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। আজ পর্যন্ত তিনি আর ফিরে আসেননি। আমাদের প্রতীক্ষার প্রহর শেষ হয়ে গেলেও তার পরিবারের সদস্যদের প্রতীক্ষার প্রহর হয়ত কোন দিনই শেষ হবে না।

এর পরে আরও কিছু ঘটনা বাংলাদেশে ঘটেছে। ছাত্রশিবির নেতা গোলাম মর্তূজাকে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে ধানমন্ডি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। ভাগ্য সুপ্রসন্ন গোলাম মর্তূজার কারণ দুই মাসেরও বেশী সময় পর তাকে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার দেখিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছিল। এছাড়াও পরপর কিছু গুমের ঘটনা সারা বাংলাদেশে চাঞ্চল্যের সৃষ্টি করে। বিশেষ করে বিএনপির কিছু নেতা কর্মীর লাশ শীতলক্ষায় ভেসে উঠেছিল তারা গুম হবার দুই তিন দিন পরই। এরপর প্রায় তিন মাস আগে ঢাকা থেকে কুষ্টিয়া যাবার পথে সাভারে হানিফ পরিবহনের বাস থেকে আবারও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে নামিয়ে নেয়া হয়েছিল ইসলামী ছাত্রশিবিরের দুই নেতা মেধাবী ছাত্র আল মুকাদ্দাস ও ওয়ালিউল্লাহকে।

ইলিয়াস আলী গুম হয়ে যাবার আগে উপরের ঘটনাগুলো ছিল গুম, খুনের উল্লেখযোগ্য ঘটনা। যদিও ইলিয়াস আলী গুমের পরও আরও কিছু ঘটনা ইতিমধ্যে আবারও ঘটে গেছে। বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল এবং প্রধান বিরোধী দল হিসেবে বিএনপির দ্বায়িত্ব ছিল আর অনেক আগেই গুম, খুনের এই ঘটনাগুলোর তীব্র প্রতিবাদ করা। যা তারা করেননি। চৌধুরী আলম গুম হয়ে যাবার পর যদি তারা ভাল একটা আন্দোলন গড়ে তুলতে পারতেন তাহলে আজ হয়ত আর কোন মায়ের বুক খালি হতো না। গুম হয় যেতেন না আল মুকাদ্দাস বা ওয়ালিউল্লাহ কিংবা ইলিয়াস আলী!!!
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

চাপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন

আমার সমাধিতে কোনো ফলক রেখো না

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৪


আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।

কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন

×