somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমার অপেক্ষায়

২১ শে মার্চ, ২০১৬ রাত ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখন আর আমাকে দরকার নেই কারণ চাঁদ দেখে তার সৌন্দর্য বর্ণনা করার জন্য তোমার একজন মানুষ আছে। কিন্তু বিশ্বাস করো, আমি এখন আর চাঁদ দেখিই না। চাঁদ কি আর একা একা দেখে মজা পাওয়া যায়?
আমি এখনো বাসার ছাদে বসে আছি, চারপাশ জোছনায় ভরা। মনের মানুষের সাথে কথা বলার আদর্শ আবহাওয়া। মনটা কেমন জানি কবি কবি আর রোমান্টিক হয়ে উঠে। তাই না? কিন্তু আমি আজ একবার ও চাঁদের দিকে তাকাইনি। তাকালেই দেখতে পাবো চাঁদটাও হয়ত আমার দিকে তাকিয়ে ব্যঙ্গ করছে, হেরে যাওয়া মানুষদের নিয়ে সবাই যা করে!
তোমাকে তো দেখলাম খুব ভালই আছ। খুব হাসি হাসি মুখ করে ছবির জন্য পোজ দিচ্ছ, নেকাব ও খোলা। এখন বুঝি আর নেকাব প্রয়োজন হয়না? এখন আর পর্দা করতে হয়না? পরপুরুষ দেখলে এখন বুঝি আর পাপ হয়না? তোমার পৃথিবী কি এতটাই বদলে গেল!
বিশ্বাস করো, আমি ভাল নাই। একটু ও না। তোমাকে ছাড়া কেমন করে ভাল থাকি বলো? আমার কিছুই ঠিকমত হচ্ছে না। আমার জন্য কি মায়া হয়না? কতদিন তোমার কণ্ঠস্বর শুনি না। খুব শুনতে ইচ্ছা করে। আমাকে কেউ এখন আর সকালে কল দেয়না, আমি ১১ টা পর্যন্ত ঘুমাই, রাতে আমাকে আর এখন কেউ ঘুমাতে বলেনা। আমি যে এতদিন ধরে ক্লাস করিনা, তোমার কি ইচ্ছা হয়না আমার খোজ নিতে, কেন আমি ক্লাস করিনা। তুমি বললে কি আমি ক্লাস মিস করতাম? খুব লজ্জা লাগে তোমার সামনে যেতে, সবাইকেই লজ্জা লাগে। এই মুখটা আর দেখাতে ইচ্ছা করেনা।
নিশো, কেন এমন হলো? আমার সব আশা এত দ্রুত শেষ হয়ে গেল! আর তুমি এত দ্রুত কেমন করে বদলে গেলে? আমাকে কি করে ভুলে গেলে এত তাড়াতাড়ি? আমার যে অনেক কথা বলার ছিল তোমাকে। সুযোগ পেলাম কই?
ঘুম থেকে উঠে প্রথমে ফোন চেক করি, ভাবি হয়ত আমার খোজ নেওয়ার জন্য কল দিলে। কিন্তু প্রতিটা সময়ই তোমার নামটা কল লিস্টে দেখতে পাইনা। আর কত দিন অপেক্ষা করতে হবে?
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×