somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন ইউটিউবারদের জন্য

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল অনেককেই কিছু না জেনেই ইউটিউবে চ্যানেল খুলতে দেখা যাচ্ছে। তাদেরকে উদ্দেশ্য করে আমার আজকের নিবেদন।
অনলাইন থেকে উপার্জন করার অন্যতম নিরাপদ, তুলনামূলক সহজ আর নির্ভরযোগ্য সাইট হল ইউটিউব। এখানে চ্যানেল তৈরি করে নিজের ভিডিও আপলোড করলেই উপার্জন নিশ্চিত। কিন্তু এই কাজগুলো করার পূর্বে আপনাকে যে বিষয়গুলো জানতে হবে এবং পুরো মাত্রায় সতর্ক থাকতে হবে সেগুলো হলোঃ
১. চ্যানেল তৈরি করার সময় ইউটিউবকে কোন ভুল তথ্য না দেওয়াই উচিৎ। নিজের ঠিকানা সঠিক ভাবে তুলে ধরুন। চ্যানেল তৈরি করার সময় ইউটিউবের টার্মস এন্ড কন্ডিশনস অংশটি ধৈর্য্য সহকারে মনোযোগ দিয়ে পড়ুন।
২. নিজে ভিডিও তৈরি করার দক্ষতা না থাকলে কিংবা পর্যাপ্ত সুযোগ সুবিধা যেমন আনলিমিটেড ইন্টারনেট, ভিডিও ক্যামেরা, প্রয়োজনীয় সফটওয়্যার ইত্যাদি না থাকলে হুট করেই চ্যানেল বানিয়ে বসা ঠিক হবেনা।
৩. আপনার চ্যানেলে যা কিছু আপলোড করবেন তা যেন একান্তই আপনার নিজের তৈরি হয়। কারণ কপিরাইট আইন ইউটিউব খুব কড়া ভাবে অনুসরণ করে থাকে। অন্যের ভিডিও আপলোড করা মানে নিজের চ্যানেলের মৃত্যু ডেকে আনা। অথবা হয়ত আপনার চ্যানেলটি ব্যান করা হবেনা, কিন্তু আপনার আপলোডকৃত ভিডিও থেকে যা আয় হবে তার সবই পাবেন আপনি যার থেকে ভিডিও চুরি করেছেন সেই ব্যাক্তি।
৪. ইউটিউব SEO ভালো করে জানা থাকতে হবে। অন্যথায় আপনার ভিডিওটি সার্চ করলে পাওয়া যাবেনা, কারণ যারা SEO করবে তাদের ভিডিওটি সবার আগে থাকবে।
৫. আপনি যে বিষয়ে ডকুমেন্টারি অথবা ভিডিও ক্লিপ তৈরি করেছেন শিরোনাম যেন তাই হয়। ট্যাগ এবং বিবরণে অপ্রাসঙ্গিক কোন বাক্য লিখবেন না এবং অবশ্যই ইংরেজিতে লিখুন, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কি ধরণের ট্যাগ এবং বিবরণ সংশ্লিষ্ট ভিডিওতে অন্যরা ব্যবহার করে তা জানতে vidIQ নামক extension টি আপনার google chrome browser এ ইনস্টল করে নিন।
৬. ভিডিও আপলোড করার ধারাবাহিকতা রক্ষা করুন। কারণ, বর্তমান সময়ে একটি বিষয়ে শুধু আপনি ভিডিও তৈরি করছেন ব্যাপারটা এমন না, আপনি ছাড়াও হাজারো ভিডিও পাওয়া যাবে। তাই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আপনাকে ধারাবাহিকতা রক্ষা করতে হবে, যেন আপনার দর্শক তার কাঙ্ক্ষিত ভিডিওটি অন্য কোথাও খোঁজার আগে আপনার চ্যানেলেই দেখে।
৭. আপনার চ্যানেলের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন, ফেইসবুক, টুইটার, ইনস্ট্রাগ্রাম, লিংকডইন, গুগল প্লাস ইত্যাদির সংযোগ করুন। নতুন ভিডিওর লিংক এসব মাধ্যমে স্প্যামিং ছাড়া ছড়িয়ে দিন।
৮. টাকা দিয়ে সাবস্ক্রাইবার, লাইক, কমেন্ট কিনবেন না। ভালো কিছু তৈরি করুন দর্শক নিজেরাই আপনার চ্যানেলে আসবে।
৯. আপনার আপলোডকৃত ভিডিওর কমেন্ট অংশে যারা কমেন্ট করছেন, নিয়মিত তাদের মন্তব্যের উত্তর দিন।
১০. এডসেন্স আইডিটি সঠিক ভাবে তৈরি করুন। সব তথ্য সঠিক দিন, অন্যথায় আপনার উপার্জনকৃত অর্থ উত্তোলনে সমস্যা হবে।
১১. ইউটিউব থেকে উপার্জন যেমন সহজ তেমনি সময় সাপেক্ষ ব্যাপার। যাদের ধৈর্য্য কম প্লিজ তারা ইউটিউব থেকে উপার্জনের চিন্তা ঝেড়ে ফেলে অন্য কোন বিষয় নিয়ে ভাবুন।
উপরোক্ত শর্তগুলো পূরণ করতে পারলে অভিনন্দন, আপনি নিশ্চিত ভাবেই একজন সফল ইউটিউবার হতে যাচ্ছেন। আরো বিস্তারিত জানতে চাইলে আমার ফেইসবুক পেজ Horas এ লাইক দিন এবং আমাকে প্রশ্ন করুন, আপনাদের প্রশ্নের যথাসাধ্য উত্তর দেওয়া হবে। আমার ফেইসবুক পেজের লিংক হলো https://web.facebook.com/itmedia07/?fref=ts



সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ১৫ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০২



আজ জাতীয় শোক দিবসের।
জাতির পিতাকে আজকের দিনে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো। আজ শেখ মুজিবের ৩২ নম্বরের ভাঙ্গা বাড়িতে একজন গিয়েছেন শ্রদ্ধা জানাতে। তার হাতে ফুল... ...বাকিটুকু পড়ুন

একটি মিনি পোস্ট!

লিখেছেন গিয়াস উদ্দিন লিটন, ১৫ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩৬

ইদানীং ব্যস্ততার কারণে সামুতে আসা হয়না। মাঝে মাঝে ঢু মারলেও লগইন করা হয়না।
আজ একটা ভাবনা মনে উদয় হওয়ায় সবার সাথে শেয়ার করতে এলাম-

জামায়াতের একজন সংসদ সদস্য সংসদে দাড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৯


সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

এই বাংলাদেশের পলিমাটিতে ইতিহাস খুব ভয়ংকর।

এখানে কখনো কখনো নদী শুধু পানি বহন করে না- বহন করে রক্তের স্মৃতি।
গাছ শুধু ছায়া দেয়... ...বাকিটুকু পড়ুন

কুরআন থেকে মাদ্রাসার ছাত্রের বিস্ময়কর বিদ্যুৎ আবিস্কার :-ls

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫২

চারিদিকে বিদ্যুতের জন্য ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে মাদ্রাসার এই ছাত্রটি কুরআন গবেষণা করে আমাদের জন্য ফ্রি বিদ্যুতের ব্যবস্থা করেছেন। বিজ্ঞান পড়েননি, পড়েছেন কুরআন-হাদিস! সেই মাদ্রাসাছাত্রই বানালেন মাধ্যাকর্ষণ দিয়ে বিদ্যুতের যন্ত্র!

অবেশেষে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

×