somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুরু হয়ে গেছে সংলাপ

২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তার মানে সংলাপ শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রীর প্রস্তাবের জবাবে বিরোধী নেত্রী পাল্টা প্রস্তাব দিয়েছেন। দুই নেত্রীর সুরও নরম মনে হয়েছে। আনুষ্ঠানিক না হলেও অনানুষ্ঠানিকভাবে একে সংলাপ বলা যায়। বিষয়টি তাহলে কি দাঁড়ালো? আমরা যে সংঘাত-সংঘর্ষের আশঙ্কা করছি তা থেকে আপাতত মুক্ত হতে পারছি? যে সংলাপের জন্য এত চিৎকার চেঁচামেচি, এত আকুতি সেই সংলাপ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে দেয়া ভাষণের মাধ্যমে অবশেষে শুরু হলো। যদিও এখনও দুই নেত্রীর প্রস্তাবে পার্থক্য অনেক। প্রধানমন্ত্রী এখনও রয়েছেন তার আগের কথায়। বিরোধী নেত্রীও রয়েছেন আগের অবস্থানে। প্রধানমন্ত্রী শুরু থেকেই চাইছেন নির্বাচিতদের নিয়ে সরকার। আর বিরোধী নেত্রী চাইছেন নির্দলীয় সরকার। এখন জাতির সামনে দুই নেত্রীর প্রস্তাব। একটু আলোচনা করলে কি বেরিয়ে আসে দেখা যাক। প্রধানমন্ত্রীর প্রস্তাবে সর্বদলীয় সরকার গঠন এবং সংসদ সদস্যদের মধ্য থেকে বিএনপির কাছে নাম চেয়েছেন। প্রধানমন্ত্রী তার প্রস্তাবে নতুন কিছু দিতে পারেননি। লন্ডনে বসে সর্বদলীয় সরকারের কথা বলেছিলেন। শুক্রবার তা বাংলাদেশে বললেন জাতির উদ্দেশে। আর বিরোধী নেত্রী বলেছেন, ১৯৯৬ আর ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের থেকে আওয়ামী লীগ ৫ জনের নাম দেবে, বিএনপি দেবে ৫ জনের নাম। এই ১০ জনকে নিয়ে হবে নির্বাচনকালীন সরকার। আর আলোচনার মাধ্যমে হবে সরকারের প্রধান। অবাক করা বিষয় হলোÑ বিরোধীনেত্রী এমন প্রস্তাব দেবেন তা কেউ আগে থেকে টেরও পায়নি। ব্যাখ্যা দিতে গিয়ে বিরোধী নেত্রী বলেছেন, ওই দুই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে একটিতে জয়ী হয়ে সরকার গঠন করেছে বিএনপি, অন্যটিতে জয়ী হয়ে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। খালেদা জিয়ার ভাষায়, সেই দু’টি নির্বাচন ছিল গ্রহণযোগ্য। খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের পর মানুষের বক্তব্য, এমন প্রস্তাব হলে তো মানা যায়। একজন বললেন, কেউ কিছু বলতে পারবেন না। কারণ এদের অধীনে নির্বাচনেই আপনারা ক্ষমতায় গিয়েছেন। এবার আওয়ামী লীগ কি বলবে? খালেদার প্রস্তাবে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে। তখন মাঠে খেলতে পারবে সমানে সমান। আরেকজন বললেন, বল এখন আওয়ামী লীগের কোর্টে। যে যা-ই বলুক, এমন বিকল্প প্রস্তাব, এমন নতুন প্রস্তাব আসবে কেউ চিন্তাই করতে পারেনি। টিভি টকশো, আড্ডায় অনেকেই বিভিন্ন ধরনের প্রস্তাব দিয়েছেন। কিন্তু ঘুনাক্ষরেও কেউ ভাবেনি এমন প্রস্তাব হতে পারে, আসতে পারে। যা শুনে একেবারে থ সবাই। অনেকেই বাকরুদ্ধ। এখন দুই প্রস্তাব মাঠে। জনগণের সামনে। বোঝা যাচ্ছে আগামী ক’দিন এসব নিয়ে মাঠ গরম থাকবে। পক্ষ-বিপক্ষ তাদের যুক্তি নিয়ে হাজির হবে কোন সভা, সমাবেশে। কেউ বা হাজির হবেন কোন টিভি টকশোতে। কেউ বা প্রধানমন্ত্রীর প্রস্তাবের পক্ষে যুক্তি তুলে ধরবেন। আবার কেউ বিরোধী নেত্রীর প্রস্তাবের পক্ষে যুক্তি তুলে ধরবেন। এ নিয়ে মারামারি, হাতাহাতি, সংঘর্ষ এমনকি খুনোখুনিও হতে পারে। তারপরও বলবো, আমাদের বাস্তবতাকে পুঁজি করে এগিয়ে যেতে হবে। সিদ্ধান্ত নিতে হবে বাস্তবতার আলোকে। গায়ের জোরে কোন কিছু চাপিয়ে দিলে হবে না। এতে বিপদ আরও বাড়ে। হিতে বিপরীত হয়। সব সময় মাটির দিকে তাকিয়ে কাজ করতে হয়। অর্থাৎ ভেবেচিন্তে এগোতে হয়। আর মাটির দিকে না তাকিয়ে, আকাশের দিকে তাকিয়ে হাঁটলে হোঁচট খেতে হয়। কখনও কখনও এ হোঁচটে পা ভেঙে যায়। অতএব, আমাদের ভেবেচিন্তে এগোতে হবে। ভাল এবং সুন্দর প্রস্তাবকে টেনে নিতে হবে। এজন্য প্রয়োজন সংলাপ, সংলাপ এবং সংলাপ। লগি-বৈঠা কিংবা দা-কুড়াল কোন কিছু সমাধান দিতে পারে না। এ বিষয়টি মাথায় রেখেই এগোতে হবে। এমনিতেই দেশজুড়ে উদ্বেগ আর আতঙ্ক। সর্বত্র গুমোট ভাব। কি হয় কে জানে। গ্রাম থেকে মোবাইল ফোনে স্বজনদের কাছে জানতে চায়, ঢাকার অবস্থা কি? যতই উদ্বেগ আর উৎকণ্ঠা থাকুক শুক্রবার থেকে গতকাল সোমবার দুই নেত্রীর প্রস্তাব, আলোচনায় মনে হচ্ছে দেশ এগিয়ে যাচ্ছে অহিংসতার দিকে। দুই নেত্রীরই সুর নরম হওয়ায় আশা জাগছে জনমনে। হয়তো ভাল একটা কিছু হবে। আর হয়তো কোন আসাদ, শামসুজ্জোহা কিংবা জিহাদ, ডা. মিলনের জীবনের বিনিময়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে না। এখন সংলাপকে আনুষ্ঠানিক রূপ দিতে দুই নেত্রীকে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী আর বিরোধী নেত্রী যেহেতু অনানুষ্ঠানিক সংলাপের সূচনা করেছেন, সেহেতু এখন বাকিটুকু এগিয়ে নেয়া কোন ব্যাপার নয়। জনতা চেয়ে আছে সেই দিকেই। নিশ্চয় জনতার সেই আশা পূরণ করবেন তারা।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×