অনেক দিন ব্লগে লেখা দেয়া হচ্ছেনা আমার..খুব ব্যস্ত থাকি--সময়ের বড় অভাব! ছেলের ইউনিভারসিটি আ্যডমিশন নিয়ে কি যে গেল দিন গুলো!..আল্লাহর অশেষ রহমতে ও ওর বোনের মত বস্টন ইউনিভারসিটিতে চান্স পেল কম্পিউটার সায়েন্সে। স্কলারশীপও পেয়েছে ভালই..ওকে নিয়ে আমার দুশ্চিন্তার শেষ ছিলনা, খুবই ভিডিও গেমে আসক্ত!..এখনও খেলেই যাচ্ছে, পড়াশোনা যেন সেকেন্ডারি ওর কাছে!
দেখা যাক, ভারসিটি তে যাওয়ার পরে একটু পরিবর্তন হয় কি না! দোয়া করবেন..
আসলে বাচ্চারা জনমের পর থেকেই ফুল টাইম কাজ করেছি, বেবি সীটারদের কাছেই বড় হল ওরা! রাতেই পেত শুধু আমাকে, কি ভাবে যেন বড় হয়ে গেল ওরা..খুব মিস করব ছেলেকে আগামী বছর থেকে যখন বাসা ছেড়ে ডরমে চলে যাবে!... কত সময় পাব তখন, কিন্তু সময় যে কাটবেই না---অথচ এখন একটু সময়, একটু অবসর ও যেন দূর্লভ কিছু একটা! এত বড় বাসায় শুঢু দুটো প্রাণী থাকব আমরা, ভাবতেও ভয়ভয়, হাহাকার লাগে। সারা বাড়ীতে, বিশেষ করে, বেইসমেন্টে, গ্যারেজে ওদের দুই ভাইবোনের কত খেলনা ছোটবেলার! কত গল্পের বই! কত স্ম্ৃতি!..এখনও সব গোছানো আছে আগের মতই, যেন এখনই কেউ স্কুল থেকে ফিরে, দৌড়ে ব্যাগ ফেলে রেখে খেলতে বসে যাবে! ..মাঝেমাঝে মনে হয়, এখন নীড়ে ফেরার সময় হয়ে গেছে, সেই আমার দেশ, সেই উত্তর বঙের কোন অখ্যাত মফঃসল শহরে আমাদের সেই আম, কাঠাল গাছ ছাওয়া বাড়ীতে আম্মা বসে আছেন বারান্দাতে, আব্বা শুয়ে আছেন পাশের জলচৌকিটা তে!..বাচ্চারা তো চলে গেল পড়তে, শেষ হলে চাকুরী করবে হয়ত এই দেশেরই অন্য কোন স্টেটে..তাহলে আমি এখন চলে যাই আমাদের সেই বাড়ীটাতে? ..আমার তো দ্বায়িত্ব শেষ, আর কত কাজ, কত কস্ট করব এই বিদেশ বিভুয়ে?..দেশ যে ডাকছে আমায়..

গত বছর আমাদের বাসাটা, আমরা বোনরা সবাই মিলে রেনোভেট (ডিজাইনে ছিলাম আমি আর আমার এক স্থপতী কাজিন) করে আব্বা আম্মা কে উপহার দিলাম!..বড় বড় ছুটিতে ছেলেমেয়ে, নাতিপুতি এসে ভরে যায় এই বাড়ী, আর সেই সাথে আনন্দে ভরে ওঠে আব্বা, আম্মার হৃদয়!...
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


