বাংলাদেশে UGC অনুমোদিত ৬৮/৬৯ টি প্রাইভেট ইউনিভার্সিটি আছে। Click This Link
তার মধ্যে এক ছোট্ট একটি প্রাইভেট ইউনিভার্সিটির লেকচারার। বলা বাহুল্য ভার্সিটিতে ৫০ভাগ অনিয়মিত (ডিপ্লোমাধারী)ও ৩০ ভাগ ক্রেডিট ট্রান্সফারের ছাত্র-ছাত্রী ও বাকী নতুন ছাত্র- ছাত্রী ভর্তি হয়। এখানে প্রথম প্রথম বয়স্ক ছাত্রদেরকে হ্যান্ডল করতে কেমন জানি লাগত। তারা আমাকে ম্যাডাম ডাকছে। কিন্তু আস্তে আস্তে রপ্ত হল। এদের সাথে ডিল করতে প্রথমে কিছু ঝামেলা যেটা বুঝেছি পড়ার বাইরেও আমাদের কাপড় চোপড়, সাজ , গঠন ইত্যাদি বিশ্রী জিনিস নিয়ে তাদের আলচনা বিস্তর চলে। আমার মনে পড়ে না আমি ছাত্রাবস্থায় এই জাতীয় আলোচনায় অংশ নিতাম।
নিজেও প্রাইভেট ইউনি থেকে এসেছি, কিছু ছাত্রীদের শিক্ষকদের সম্মুক্ষে কিছুটা তেলানো কমেন্টস শুনতাম, ওরা নাম্বার বেশি পাওয়ার জন্য স্যারকে খুব ভাল লাগে এই জাতীয় ফ্লাটারী করতে শুনেছি। আমাদের বন্ধুদের অবস্থা ভয়াবহ ছিল। কেউ কেউ মেয়ে শিক্ষিকাকে এত বেশি খেয়াল করত যে সেই ম্যাডামদের সাথে প্রেম বিয়ে শাদীর স্বপ্ন দেখা শুরু করত।
জিনিসটা আমার কোনদিন ভাল লাগেনি। কিন্তু আজ ক্লাস নিতে গিয়ে কিছু কিছু ছাত্রদের যখন আমার লেকচারের থেকে আমার লুকস এ ধ্যান বেশি থাকে মেজাজটা ভীষন চড়ে যায়। আজ ১০ মাস হতে চলল। কিছুটা ট্রিক্স শিখেছি। কোর্স শেষে তাদের টপিকের পাশাপাশি তাদের মুল্যবোধের বিকাশ করানোর ইচ্ছে থাকে।
এই লেভেলে যদি বন্ধুত্বের মত করে পড়ানো হওয়া মানে এই না যে শিক্ষক - শিক্ষিকা তাদের ব্যাক্তিগত জীবনে আগ্রহ নিচ্ছেন এই বোধটা বুঝতে হবে ছাত্র-ছাত্রীদের । কেননা তারা পূর্নবয়স্ক ও পূর্নবয়স্কা।
আর এই জাতীয় উত্যক্ততা কেন কিছু শিক্ষক মজা পেয়ে নাম্বার বাড়াবেন ??( পরিমলের মত শিক্ষকরা এই কাজটি করে থাকেন । )
কিন্তু ছাত্র-ছাত্রী ও শিক্ষক উভয়কেই এই পবিত্র সম্পর্ককে উচ্চতর রাখার আহবান জানাচ্ছি।
অনেকে বলবেন ছাত্রী - শিক্ষকেরও তো বিয়ে হচ্ছে। বিয়ে এক জিনিস আর তা নিয়ে নোংরামী করা আরেক জিনিস।
এই কি এক বিষপাপ ঢুকেছে অনেকের মধ্যে,এক সুন্দর নির্মল মন চাই সকলের মধ্যে ।
ইউনিভার্সিটিতে ছাত্র-ছাত্রী ও শিক্ষক - শিক্ষিকাদের সম্পর্ককে নির্মল রাখার আহবান জানাচ্ছি।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



