আজ একটা মনস্তাত্বিক বিশ্লেষনধর্মী লেখায় মনোযোগ দিতে চাচ্ছি। আমি নিয়মিত মনোজগত পড়ে থাকি।
তার পাশাপাশি অধ্যাপক ডঃ এ এইচ মোহাম্মদ ফিরোজের লেখা মানসিক স্বাস্থ্যের উপর বই পড়ে শেষ করলাম। কার কি মতবাদ জানি না , তবে আমার মনে হয় দুনিয়াতে তিন ধরনের লোক জন্মে থাকে বহির্মুখী, অন্তর্মূখী ও উভইয়মুখী।
ইন্ট্রোভার্ট, এক্সোভার্ট ও মিডিয়াম। ইদানিং শিক্ষা - প্রতিষ্ঠান আর বিবিধ ট্রেনিং সেন্টারের বিবিধ প্রশিক্ষন দেয়া হচ্ছে।
আশংকার বিষয় যেটা হচ্ছে এসব বিবিধ মানুষের বিবিধ পদ্ধতিতে অনুসরন করে বিষয়গুলিকে শিক্ষা দেওয়া হয়।
যেহেতু শিক্ষকতার সাথে জড়িয়ে পড়েছি এটুকু বুঝতে পারছি বিভিন্ন পরিবেশে গিয়ে খাপ খাওয়াটা এত সহজ না।
অফিসের কলিগের সাথে এক ব্যবহার আর ছাত্র-ছাত্রীদের সাথে ভিন্ন ব্যবহার কিছু প্র্যাক্টিসের বিষয়।
যেকোন ইনভায়রনমেন্টে গিয়ে নিজেকে খুজে না পাওয়াটাই স্বাভাবিক। কিন্তু ঘন ঘন পরিবেশে গিয়ে খাপ খাইতে গিয়ে কেন জানি আমার মনে হচ্ছে আমাদের সবারই বেশ অসুবিধাজনক অবস্থানে পড়তে হচ্ছে।
তাই আজকাল নিজের মানসিক স্বাস্থ্যের দ্বিগুন খেয়াল রাখতে হচ্ছে।
ইন্ট্রোভার্টের বক্তব্য ঃ
বেশি ঘরকুনো থাকলে জব সেক্টরে গেলে কিছু কিছু ঝামেলার সৃষ্টি হয়, আবার কিছু কিছু সত্য কথা সব সময় বলা লোকদের থেকেও কিছু ঝামেলা সৃষ্টি হয়, কেন জানি এতদিন ভালত্ব আর সত্যের পক্ষে ছিলাম, কিন্তু যে ভালত্ব ও সততা বেশি বললে ঝামেলার সৃষ্টি হচ্ছে তা থেকে সরে আসতে চাচ্ছি। আজ বুঝি নিরবতার দাম খুব বেশি । তাই আগের জায়গায় ফিরে যেতে চাই, আজ থেকে মিতভাষী হতে চাই।
যে বাক্য উচ্চারনে অহেতুক ঝামেলা আর বিড়ম্বনার সৃষ্টি হয় , তা থেকে সরে আসতে চাই। মিতভাষী আর অল্প কাজ যা কোন ঝামেলার সৃষ্টি হবে না আজ থেকে তার পক্ষে অবস্থান নিচ্ছি।
এক্সোভার্টের বক্তব্য ঃ
এত বেশি জোকস আর করব না , বেশি বেশি হয়ে গিয়েছে । কাল থেকে কাউকে কাদাব না। কাউকে বেশি বেশি জ্বালাব না। নাহ মন দিয়ে কাজ করব ।
আজ বুঝি এতকিছুতে নিজেকে ইনজেজগ করতে ভাল লাগছে না। কেননা কেন জানি মনে হচ্ছে পুরস্কার আর প্রাপ্তির জন্য মানুষ নিজেকে ঘন ঘন পরিবর্তন করছে । আজ সবাই এক প্যাকেজ ব্যক্তিত্ব চাচ্ছে । দশটি মেয়ের মধ্যে যে গুন তা একটি মেয়ের থেকে আশা করছে সবাই । আবার দশটি ছেলের থেকে যে গুন তা একটি ছেলের থেকে চাচ্ছে সবাই।
এই বিষয়টি ভাবাচ্ছে আমাকে, কেন নিজেকে এমন কিছুতে নিয়ে যেতে হবে যা আমি নই।
আর কিছুটা যদি পরিবর্তন করলে যদি আশেপাশের সবার উপকার হয় তাতে পরিবর্তন করলে ঝামেলা কোথায়??
এই ব্যক্তিত্বের সংঘর্ষে আমরা রোজ পড়ি? কেন আমাকে আর সবাইকে খুশি করার জন্য কাজ করতে হবে।
আমি কাজ করব আমার নিজের খুশির জন্য আর কিন্তু তাই না যে যা খুশি তাই করা যাবে।
আরো কিছু বিষয় মাথায় ছিল আপাতত এই নিয়েই ডিশকাসন করতে চাই।
সবার মূল্যবান পরামর্শ চাচ্ছি।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



