somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

মেঘছায়া!

লিখেছেন মামুনুর রশিদ টিটো, ১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৯

এসে ছায়া খুঁজে নাও
প্রশান্তচিত্ত মেঘের জরায়ুজ।
তুমি রেখে যাও প্রেমের খেয়াল, রোজ।
রোজগারি উম্মাদনা থামাও ছায়াপথে।

বহু উদ্ধৃতিচিহ্ন রেখেছ আমায় ঘিরে
কবিতার রসদে।

এসে ছায়া খুঁজে নাও
উদ্বিগ্নতাও মেঘের জরায়ুজ।
তুমি ভেবে নাও প্রেমের দেয়াল, রাতে।
খুনিসুটির ছায়াপথেই উন্মাদনা নামাও।

বহু প্রেমেরস্মৃতি এঁকেছি অধর নীড়ে
মেঘজমা বৃষ্টিতে।

টিটো
এপ্রিল ০৫, ২০১৬, ঢাকা।

বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১২৯ বার পঠিত     like!

পাওয়ার ইজ ব্যাক।

লিখেছেন মামুনুর রশিদ টিটো, ০৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:০০

পাওয়ার ইজ ব্যাক।

দেরি হবে ভেবে ভোদরের ভো'দৌড় সকাল ৮ টায়। বাসা হতে বের হয়ে রিক্সায় বাসস্টপ, মিরপুর ১। দীর্ঘ লাইনে আধাঘণ্টা দাঁড়িয়ে অতঃপর রিক্সায় দফা। বাস নেই। যেসব গাড়ির ড্রাইভার শুদ্ধ নেমে প্রতিদিন কোলে করে যাত্রী উঠায় সেইসব গাড়িতে আজ উঠার জন্য লোকজন লাইনে দাড়িয়েছে। বাড়তি ভাড়া আদায়ের কুট-কৌশলে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৫৭ বার পঠিত     like!

ভীমরতির শরৎ - কবিতা।

লিখেছেন মামুনুর রশিদ টিটো, ০৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৭

ভীমরতির শরৎ

ওগো ষড়, শরতেও তোমার ভীমরতি
টানছো শীত, গাইছো গীত- বর্ষাবতী।

হেমন্তু বাবু কিসের আলোয় দেখাও তব সুহৃদ মুখ
গ্রীষ্মবলয় জোটের কাছে, হারিয়েছি বসন্ত সুখ।

আজ যা আছে কাল ছিল কি, আছি বড় ধন্দে
ফুল ও ফলে আজব ব্যাপার! বুঝিনা তার গন্ধে।

আজ কি তবে দিয়েছ মন, মন মাগনের পুস্প-পরী
চিলে কোঠায় শুভ্রকেশী, শরৎ ভেজা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৪ বার পঠিত     like!

বর্তমানকালীন

লিখেছেন মামুনুর রশিদ টিটো, ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৫

বর্তমানকালীন


সম্ভবত আমার অতীত এবং
ভবিষ্যত দুই’ই আছে, বর্তমান নেই।
তাই কষ্টের বিন্যাসে অপরিপক্ক চেতনা সামান্তরাল।
যদিও যদি’রা আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন
তথাপিও আমার প্রকৃতিতে
নিখাদ ক্লান্তির স্পষ্ট ঝিমুনি।
এটা বিভ্রান্তি, নিছক ভুল অথবা আমার ক্ষেত্রেই এমন।

তোমার ক্রোধে, বর্তমানের দাম বেড়েছে বহুগুণ আর-
ক্ষতের লজ্জায় আমার প্রস্তুতিহীন সময় স্থবির।
জীবনের খণ্ডিত গতিবেগ ক্ষতচিহ্নের... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১৯ বার পঠিত     like!

নিষ্প্রভ বন্যায়

লিখেছেন মামুনুর রশিদ টিটো, ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৫

নিষ্প্রভ বন্যায়

আর যেসব জমিনে অতিবৃষ্টির বেয়োনেট
খুঁচিয়ে গেছে - সেসবে এখন
যৎসামান্য আমনের শিষ ।
পাতি হাসের অসম্পূর্ণ গলা
দো-নলা বন্দুক থেকে
চালের উদোম আড়তে।

অতঃপর বদলি কাকের দল যে বার
উদ্বেগের নিবৃতিতে এসেছিল (?)
তাদের পূরসভা ভণ্ডুল হয়ে যায়
অকালে নিষ্প্রভ পুরুষের
নিষ্কাসিত উদ্যমের মতই।

তারপর দলবেধে সময়ের মৃত্যু হয়...
নিকোচিত হৃদ-স্পন্দনে,
জন্ম সংক্রান্ত... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৩ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৫৯২ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ