
মেহের আফরোজ শাওনের প্রথম ছবি কৃষ্ণপক্ষ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৬ ফেব্রুয়ারি। গত বুধবার বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ছবিটি। এরপরই মুক্তির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে ছবিটির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম।
হুুুমায়ূন আহমেদের উপন্যাস কৃষ্ণপক্ষ অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। এই ছবিতে অভিনয় করেছেন রিয়াজ, ফেরদৌস, মাহি, মৌটুসী বিশ্বাস, আজাদ আবুল কালাম, পূজা প্রমুখ।
শাওন বলেন, ‘ভালো একটি ছবি তৈরির চেষ্টা করেছি। কতটা পেরেছি, তা দর্শকেরাই ভালো বলতে পারবেন।’
গত বছরের ২ অক্টোবর থেকে ছবিটির টানা শুটিং করা হয়। শুটিংয়ের সময় ১৯ অক্টোবর হৃদ্রোগে আক্রান্ত হন নায়ক রিয়াজ। এরপর কিছুটা সুস্থ হয়ে ছবির কাজ শেষ করেন তিনি।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



