আধারের আলো
০৩ রা অক্টোবর, ২০১০ রাত ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি আধারের অপ্সরী। আধারের কাছেই আমার সব আবদার, সব গল্প; আধারের মাঝেই খুঁজে পাই নিজেকে। অথচ ছোট বেলায় এই আধারকে আমার কত ভয় ছিল। দিনের শেষ আলোটা নিভে যেতেই মনে হত দুনিয়ার সব ভুত আমার ঘাড় মটকে দিতে ছুটে আসছে। একটু রাত বাড়তেই ঘুমাতে যেতাম মাকে জড়িয়ে ধরে। রাতের শুধু এই অংশটাতেই আমার কোন ভুতের ভয় ছিল না। কারণ জানতাম আমার পাশে শুয়ে আছে সেই মানুষ যে নিজের জীবন দিয়ে হলেও আমাকে ভুতের হাত থেকে বাঁচাবে।
ঘড়ির কাঁটা টিক টিক করে চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে। দৃশ্যপট অনেক দ্রুত পরিবর্তন হয়ে গেছে। আজ আমাকে শুধু অন্ধকারই তার বুকে আশ্রয় দেয়। মাঝে এক দুবার ভুল করে আর সবার মত দিনের ঝিকিমিকি আলোয় পৃথিবী দেখতে বের হয়েছিলাম। মুক্ত বাতাসে বুকভরে নিঃশ্বাস নিবার আগেই দেখি আমার আদ্রতায় অভ্যস্ত শরীরের চামড়া এই প্রখর উতাপে ঝলসে উঠেছে। নিজের চামড়ার পোড়া গন্ধ নিজের কাছেই বিকট হয়ে ঠেকে। ছুটে গিয়ে নিজেকে আবার ছুড়ে ফেলি অন্ধকারের বদ্ধ কুঠুরীতে।
আমার ছেলে মানুষী মন তবুও মাঝেমাঝে আবার আলোতে আসতে চায়। আমার এই পোড়া মনকে তখন শত চেষ্টাতেও বোঝাতে পারি না যে আলোর পৃথিবী আমার জন্যে নহে।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১১ রাত ৮:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন