গত কয়েক যুগ ধরেই প্রতি বছর তাবলীগ জামাত তাদের নিজ উদ্যোগে বিশ্ব ইজতেমার আয়োজন করে যাচ্ছে। এটা আমাদের গর্বের বিষয়। সরকারী উদ্যোগের বাইরে বেসরকারী উদ্যোগে এ আয়োজন সফলতার মুখ দেখছে প্রতি বছর। জন নিরাপত্তা, খাবার পানিয় ও পয়নিস্কাশন ব্যবস্থায় বিভিন্ন সরকারের সাহায্য এ আয়োজনকে আরো বেশী শক্তিশালী করেছে। এখন কথা হচ্ছে, কেন এ আয়োজন? এতে আদৈ মুসলিমদের কোন উপকার আছে? না দেশের উপকার আছে? নাকি এটা শুধু কিছু আবেগবান মানুষের জমায়েত?
তাবলীগ জামাতের কথায় অনেকের মনে এই চিত্র আসে, কেউ মস্ত বড় একটা বেডিং বা ব্যাগ কাঁধে নিয়ে হেটে যাচ্ছে। অনেকেই আবার মনে করেন, বউ বাচ্চা, মা- বাবা রেখে মাসের পর মাস বাইরে থাকা আবার কোথায় আছে? ঘরের মাঝেই তো তো বেহেশত পাওয়া যায় তবে দেশ বিদেশে কেন? আমিও মাঝে মাঝে রাগ করি অসহায় ছেলে মেয়ে রেখে বাইরে না গেলেও তো পারে। অনেকের মতে এটা ছোট খাট একটা সামাজিক সমস্যা। এর ব্যাখ্যায় আমার নিজের মত না দিয়ে তাঁদের মতটাই বলি, ‘আল্লাহর উপর এটা বিশ্বাস, নিজের sacrifice এর সাথে পরিবারকে শামিল করা’। কিন্তু এটা নিয়ে বাড়াবাড়িটা আমি সবসময় মেনে নিতে পারিনা। পরিবারের খরচ চালানো ধর্মীয় কাজের বাইরে নয়। তাই বলে শুধু ঘরে বসে পরিবার পরিবার করে জীবন পার করলে চলবে না।
এবার আসি তাবলীগ জামাতের কিছু চিন্তা ধারা নিয়ে। ইসলাম বিভিন্ন সময় বিভিন্ন ধারায় এসেছে। খুব সংক্ষেপে আমি এর ব্যাখ্যা দেবার চেষ্টা করেছি। যখন দুনিয়ায় মহানবী মুহাম্মদ (সঃ) ছিলেন তখন তার অনুসারীরা তার কাছে ধর্ম শিখতে পেছনে পেছনে থাকত, তিনি কখন কি বলেন সেটা শোনার জন্য অধীর আগ্রহে থাকতেন। তাঁর ওফাতের পর সাহাবীরা যুদ্ধের ময়দানে সময় কাটিয়েছেন দিনের পর দিন অমুসলিমদের মোকাবেলায়, মুসলিম বৃদ্ধির জন্য নানা দেশে ঘুরে বেড়িয়েছেন। এমনকি চীনে একাধিক সাহাবীর কবর রয়েছে। সেটা ছিল আরেক যুগ। সাহাবীদের পর তাবেয়ীরা হাদিস সংগ্রহ ও কুরআনের ব্যাখ্যার জন্য বিভিন্ন জায়গায় ধর্না দিতেন। এর পরের যুগে তাবেঈনরা মাজহাব ও ইসলামের প্রচারের জন্য বিভিন্ন মজলিসে একত্র হতেন। তার পরবর্তী সময়ে মুসলিমরা ইউরোপের একাংশ স্পেন, রোম নিজ দখলে নেয়। মধ্যযুগে চীনকেও মুসলিমরা শাসন করেছিল। দেশ দখল করে ধর্ম প্রচার একটা ইসলাম প্রচার কৈশল ছিল। অতীতে সব ধর্মই এই ব্যবস্থা নিয়েছে । একটা সময় এই মুসলিমদের মাঝে বিরোধ, সাম্প্রদায়িকতার সৃষ্টি হয়। এটার উৎপত্তি প্রাক ইসলামী যুগেই হয়েছিল। মধ্য যুগে এতা চরম আকার ধারন করে। মুসলিম বাদশারা বিলাসী হয়ে পরে। তারা নতুন জায়গায় ইসলাম প্রচার বাদ দিয়ে নিজেদের মাঝেই যুদ্ধ বিগ্রহ শুরু করে। ক্ষমতালোভী হয়ে পরে। উধাহরন মোঘল বাদশা আকবর। আমি মাঝে মাঝে বলি, কী প্রয়োজন ছিল তার, বাংলা আক্রমন করবার। আমরা কি ঈসা খাঁদের কাছে কম সুখে ছিলাম। বাংলায় মুসলিমদের আক্রমন না করে বাইরে কোন দেশকে করলেইতো পারত। তাহলে না হয় বুঝতাম তিনি সম্রাট। ঠিক এই সমস্যাই ছিল মুসলিমদের। একই সময়ে খ্রিস্টান শাসকরা বিভিন্ন মহাদেশ আবিষ্কার করেন। তাই আজ অস্ট্রেলিয়া, আমেরিকার মানুষ খ্রিষ্টান। মুসলিমরা যদি ঘরে বসে একে অপরের সাথে খোচা খোচি না করত, নিজেদের ধর্মের প্রচার করত জানা অজানা জায়গায়, তাহলে আমরা এতদিনে ছড়িয়ে পরতাম বিভিন্ন মহাদেশে।
আমাদের সৈভাগ্য যে বিংশ শতাব্দীতে মাওলানা ইলিয়াস রহঃ এটা বুঝতে পেরেছেন। যার ফসল আজকের তাবলীগ জামাত। তাবলীগ জামাত সকলের অলক্ষেই পৃথিবীর দেড়শতরও বেশী দেশে ছড়িয়ে পরেছে যেখানে আমাদের বাংলাদেশীদের অবদান অপুরনীয়। তাবলীগ জামাত যে খুব সহজেই এতদুর এসেছে তা বলা যাবেনা। এর বিরোধিরা সবসময় অপপ্রচার চালানোয় ব্যস্ত। সব চেয়ে বেশী বিরোধ হয়, তাঁরা কেন রাজনীতি করেননা।
তাবলীগ জামাতের একান্ত প্রচেষ্টায় ফিলিস্তিন, ইসরাইল, চীনের মত দেশে নির্যাতিত মুসলিমদের খোজ খোঁজখবর নেয়া হচ্ছে। তাদের বাইরের দেশে এনে কিভাবে শান্তি প্রিয়ভাবে ইসলাম প্রচার আর প্রসার করা যায় তা শেখানো হচ্ছে। আমাদের এবারের বিশ্ব ইজতেমায় এই দেশগুলোর মানুষেরা সরকারের চোখ ফাকি দিয়ে এসেছে।
ইজতেমা আমাদের দেশের নোংরা রাজনীতিবিদদের জন্য সবচেয়ে শিক্ষণীয়। বিনা সংবাদ সম্মেলনে, বিনা মিডিয়া প্রচারে কিভাবে এত বড় একটি আয়োজন সম্পন্ন হচ্ছে। সবচেয়ে আশ্চর্য হচ্ছে, এত বড় আয়োজন পদ তলে পিষ্ঠ হয়ে কিংবা কোন বড় দুর্ঘটনা এখনো এখানে হয়নি। সবাই শান্তিপূর্নভাবে একে অপরকে সাহায্য করছে। শুধু বাংলাদেশিরা এর সমস্ত খরচ বহন করে অথচ আমরা কেউ জানিনা কারা এর খরচ বহন করে।
তাই শুধু সমালোচনা না করে, এই ধারাকে সামনে এগিয়ে যেতে দিয়ে শান্তিপুর্ন ইসলামর পথ সুগম হউক, এই প্রত্যাশাই রইল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



