ইদানীং আমাদের নিজ দেশ নিয়ে সমালোচনা খুব বেশি করি। দেশের কোন ঘটনাকে কেন্দ্র করে হউক্ দেশের কোন পণ্য হউক আর দেশের কোন ব্যক্তিত্য হউক। সবখানেই নিজের ভালোত্ব আর অন্যদের বাজে দিক তুলে ধরাই যেন আমাদের অভ্যাস হয়ে গেছে।
প্রথমেই আসি দেশী পণ্য নিয়ে। বাংলাদেশে ইলেকট্রনিকস পণ্যে ওয়ালটন অন্যদের রাস্তা দেখিয়েছে। মোবাইল সহ অনেক পণ্যই দেশ বিদেশে বেশ সুনাম অর্জন করেছে। তাদের একটি ফেসবুক পেইজ আছে। যাতে তারা নিয়মিত নতুন নতুন মোবাইলের ব্যপারে তথ্য শেয়ার করে। খুব অল্প সময়ের ব্যবধানে নতুন নতুন মোবাইল বাজারে ছাড়া তাদের বাজারজাতকরন কৈশল। কিন্তু অধিকাংশ ফেসবুক ব্যবহারকারী যারা তাদের পেইজে কমেন্ট করছেন, তারা খুব বাজে ভাবে সমালোচনা করছেন। দেশি পণ্য হওয়া স্বত্বেও তাদের পক্ষে ও বিপক্ষের অনুপাত ৫:৯৫ এর মতই মনে হল। একজন লিখেই ফেলেছে “ ওয়ালটন সুলুম প্লাটাইছে”।
এবারে আসি বিদেশী পণ্যের কথায়। ছোট কাল থেকেই দেখে আসছি ইউনিলিভারের লাক্স সাবান এদেশে তুমুল জনপ্রিয়। অথচ দুই দশক ধরে লাক্স সাবান যখনই ব্যবহার করতে বাধ্য হয়েছি, দেখেছি নতুন মোড়কে, নতুন সৌরভে, নতুন বৈশিষ্ট নিয়ে। কিন্তু আজ অবধি লাক্স সাবানের ব্যবহারে কোন আলাদা সাবান ব্যবহারের স্বাদ খুজে পাইনি। অথচ সচরাচর লাক্স সাবানের একজনও সমালোচক খুজে পাওয়া যাবেনা। আমি বলছিনা , আমরা জোর করে লাক্সের সমালোচনা করব। কিন্তু তাদের না করলে ওয়ালটনের কেন করি? তারাও তো সুলুম পাল্টাচ্ছে। যদি লাক্স সাবানের বিজ্ঞাপন সহ কোন ফেসবুক পেইজে দিপীকার ছবি সহ কোন পোষ্ট দেয় তাহলে লাইকে ভরে যাবে। আর উভয়ের প্রশংসার ছড়াছড়ি হবে। আর সে জায়গায় কোন দেশি মডেলই লাক্সের বিজ্ঞাপনে আসে তাহলে সেই মডেলের যত স্ক্যান্ডাল আছে, যত বাজে খবর আছে সবই প্রকাশ করে ফেলি। আগের জনের ব্যপারে কিছু বলিনা কারণ সে বিদেশিনী, তাই মহা সুন্দরী। আর আমাদের দেশের জন, খুব বাজে, চরিত্র হীনা। অথচ বাস্তবে উভয়ের চরিত্র তুলনা করলে কি পাওয়া যাবে তা না হয় নাই বললাম।
চলবে.........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



