somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজ দেশ নিয়ে এত সমালোচনা কেন? পর্ব - ২

২০ শে মে, ২০১৫ রাত ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইদানীং দেশি পণ্য নিয়ে আমাদের মন্তব্যগুলোও বিরক্তিকর লাগে। অথচ যে পণ্যটি নিয়ে বাজে মন্তব্য করছি সে পণ্যটি একবার চেখেও দেখিনি। আমরা যদি নিজ দেশের পণ্য নিয়ে এত বাজে মন্তব্য করি তাহলে বাইরের দেশের লোকেরা কি বলবে। কিন্তু ইলিশ মাছ নিয়ে, কিংবা গার্মেন্টস পণ্য নিয়ে কথা বলিনা। কারণ বিদেশিরা এই দুটোকে স্যালুট দিয়েছে। অতএব আমরাও দিচ্ছি। তাহলে আমাদের এইখানে ক্রেডিট কী রইল!

আমাদের প্রতিবেশী দেশ চীনে যে সব দেশ নিজেদের কোম্পানিগুলোকে সে দেশে বাণিজ্যের কথা বলে। চীনারা তাদের দেশে বাণিজ্য করার জন্য স্বাগতম জানায়। এমন অনেক কোম্পানি উৎসাহ নিয়ে পণ্য বাজারজাত করে। কিন্তু কয়েক বছরের মাথায় তাদের ফেরত আসতে দেখা গেছে লোকসানের ভার সহ্য করতে পারছেনা বলেই। অথচ জনসংখ্যার খাতিরে চীন বৃহত্তম। এবং তাদের বাজার সবচেয়ে বড়। তবে কেন এমন হচ্ছে?
গবেষণায় দেখা যায়, চীনারা নিজ দেশের পণ্য কিনতে আগ্রহী। অন্য দেশের পণ্য তারা খুব কম ব্যবহার করে। আজকের চীনের এইখানে আসার পেছনে যতটা না তাদের অভ্যন্তরীণ বৃহৎ বাজার কাজে দিয়েছে, তার চাইতে সে দেশের মানুষের দেশপ্রেম বেশী কাজে দিয়েছে। আমরা খুব ভালো মতই জানি, চীনের পণ্যের সাথে জাপান, আমেরিকা্‌ জার্মান দেশের পণ্যের গুণগত মানের কত পার্থক্য। বিদেশী ভালো পণ্য ,ও আর্থিক স্বচ্ছলতা থাকার পরেও চীনারা নিজ দেশের পণ্যে বেশ উৎসাহী।
আর আমরা কি করছি?

এবারে আসি ব্যক্তি বিষয়ে। স্বাধীন বাংলাদেশে বাংলাদেশী হিসেবে সবচাইতে সম্মানিত ব্যক্তি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। কিন্তু তার কথা বললে কেমন যেন আমরা দু’ভাগ হয়ে যাই। অথচ বেশি দুরের দেশ নয়, প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানে মহাত্মা গান্ধী ও জিন্নাহ কে কী সম্মানটাই না করা হয়। আর আমরা কি করি?
আমরা যদি নিজ দেশের সবচেয়ে বড় জাতীয় নেতাকে সম্মান দিতে না জানি তাহলে অন্যেরা কি করবে।

এবার যার কথা বলব ,‌সেও এদেশের আলোচিত ব্যক্তিদের মধ্যে একজন। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান কে নিয়ে কিছু কিছু লোকের কথাবার্তা এমন যে, মুক্তিযুদ্ধে একজন সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক হিসেবে এই লোকটির অবদান ঘরের তাকিয়াতে তুলে রাখা হয়েছে। অথচ সর্ব সাধারণের কাছেই তার সম্মান প্রাপ্য ছিল অন্তত পক্ষে একজন সফল মুক্তিযোদ্ধা হিসেবে।

এবার যার কথা বলব, তার সম্পর্কে আমাদের এমন ধারনা যে, তার চাইতে বড় কুলাঙ্গার এদেশে আর একজনও নাই। তিনি নোবেল জয়ী ডক্টর মুহাম্মদ ইউনুস। সারা পৃথিবীতে যারা Global Thinker আছেন তাদের পাঁচ জনের মধ্যে একজন তিনি। অথচ এই ব্যক্তিটিকে এদেশের সকল পর্যায়ের লোক কী অপদস্তই না করেছি। আমাদের উচিত ছিল তার ইমেজ ব্যবহার করে বিভিন্ন দেশের সাথে সম্পর্ক উন্নয়ন করা।
আমাদের নিজেদের ঘুম ভাঙ্গতে আর কত দিন লাগবে?
চলবে.........
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ২২ সালে লিখেছিলাম: যে শঙ্কা ছিলো তা আজকের বাস্তবতা

লিখেছেন অর্ক, ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৩১



আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×