somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নামে কি বা আসে যায়

২৬ শে মার্চ, ২০১৭ রাত ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ছেলেবেলায় পড়া সেই প্রবাদটা মনে আছে - "নামে কি বা আসে যায়"...?

আসে যায়, অনেক কিছুই আসে যায়।

একটা ঘটনা বলি। এটাও আমার ছেলেবেলার - নাহ, ছেলেবেলা না; কিশোরবেলার গল্প।

৯৪'র কথা। এসএসসি পরীক্ষার ফর্ম ফিলাপ চলছে।

আমরা ছিলাম কম্পিউটারে চেক করা হতো যে স্টুডেন্ট ফর্ম - খুব সম্ভবত OMR না কি একটা নাম ছিলো, সেটার প্রথম ব্যাচ। একেকটা বক্সে একেকটা অক্ষর লিখতে হতো ইংরেজিতে ক্যাপিটাল লেটারে। হেডস্যার পই পই করে বলে গেছেন ---- 'খবরদার! ভুল যেন না হয়। পার হেড ফর্ম একটাই।' ভুল হলেই জান কবজ করার জন্য রুমের মধ্যে স্যার-রূপী আজরাইল দন্ডায়মান।

আমার নাম ২০ অক্ষরের, মাঝে দুটো খালিঘর। গুলিটা কানের পাশ দিয়ে গেল। এঁটে গেলো কোনোমতে।

সমস্যা বাধল আমার বন্ধুকে নিয়ে। তার পুরো নাম ছিলোঃ

"আবুল ফজল মোহাম্মাদ মাসুদুর রহমান ইমন"

মাশাল্লাহ!

মনের মাধুরী মিশিয়ে রাখা নাম। OMR ভেবে তো আর রাখা হয়নি। সুতরাং যা হবার, তাইই হলো। 'মাসুদুর' পর্যন্ত আসতে আসতেই দেখে কলম চলে গেছে ফর্মের বাইরে। নাম অর্ধেক লেখা, কিন্তু বরাদ্দের ফর্ম তো খতম!

এরপর আর কি...!

আজরাইল এগিয়ে এসে 'কর্ণধারণ পূর্বক বেত্রাঘাতে মগ্ন হইলেন'। দোস্তো আমার পরীক্ষা দেবে কি, জীবন রক্ষায় ব্যস্ত হয়ে গেল। এসএসসি বহুৎ আসবে জীবনে - যদি বেঁচে থাকে।

তাই বলছিলামঃ নামে 'অনেক' কিছুই আসে যায়।

ফেসবুকে অবশ্য কিছুই আসে যায় না মনে হয়। ০-১ এর সামাজিকতায় নাম নিয়ে ফাজলামি চরমে উঠেছে। কয়েকটা নাম (!!!) দেখুনঃ

- গ্যাং স্টার
- উষ্ঠা তালুকদার ঠাকুর
- নাম ঘুরতে গেছে

(আমার মাথাও ঘুরতেছে। আর লম্বা না করি লিস্ট)

সেদিন পুর্বাচল ৩০০ ফিট রাস্তা দিয়ে যাচ্ছিলাম। রাস্তার পাশে একটা হোটেল। সাধারনই। কিন্তু নাম...? হেহ হেহ...সেইটা আলট্রা-অসাধারণ। অথবা বলা যায় 'ফিউচারিস্টিক'। কি সেই নাম?

"---জামাই বউ মোঃ মুছা মীর মামা হে---"

মনে হলো ভুল দেখছি।

গাড়ি থামিয়ে একদম সামনে গেলাম কনফার্ম হওয়ার জন্য। নাহ...। এইটাই তো নাম। ঠিকই আছে।

এরা কি পার্টনার?.....কে কার জামাই?.....মোঃ মুছা জামাই?....কিন্তু বউ কে?.....'মীর মামা' কি মামা, না কি মামাশ্বশুর?....আর 'হে' বলে কাকে ডাকা হচ্ছে?.....দাঁড়াও হে পথিকবর - মাইকেল বলেছিলেন। এই 'হে' টা কি?

এবার আর মাথা ঘোরাঘুরি না, আঁধার হয়ে এলো চারদিক। থেবড়ে বসে পড়লাম কালো মাটিতে।

গাড়িতে ফিরতে বউ খিঁচিয়ে উঠলো -- 'তোমার প্যান্টে কালো ওইসব কি? গোবর...?? ওয়াক থু..!'

এও এক নাম!

ভাবলাম - নামেই যদি কিচ্ছু না আসে যায়, তাহলে গোবরেও কিচ্ছু আসে যায় না।

(যারা ভাবছেন আমি গল্প ফেঁদে বসেছি, তাদের জন্য নিচের ছবিটা। আর আমার ওই ম্যারাথন-নামওয়ালা বন্ধুও আছে বহাল তবিয়তেই)

পরিশিষ্ঠঃ
--------
আমার একজন সহকর্মী আছেন। উপাধিসহ নামটা আট শব্দের। শুধু নাম হিসেব করলে চৌত্রিশ অক্ষর হবে ইংরেজিতে।

নামটা বলেই ফেলিঃ ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) খান আবু রওশন মুহাম্মাদ মোস্তফা কামাল

OMR এর বাবারও সাধ্য নেই.....!!
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৭ রাত ৯:৪৪
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৮

ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন

বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

×