somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঠোঁট দেখে ঠোঁট খুলবো...যা বলব সত্য বলব (না)

৩০ শে মার্চ, ২০১৭ রাত ৯:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৃহষ্পতিবার রাত্রে আমরা একটু বাইরে বের হই। মানে গিয়ে হলো পকেটের রেস্ত উড়াতে যাই রেস্তোঁরায়। আন্ডাবাচ্চাসহ।

আজও সেই প্রস্তুতি চলছিল। স্ত্রীর সাজসজ্জা চলছে। আমি আকাশ-পাতাল ভাবছি - গত একসপ্তাহ কি কি খেয়েছি আর ফলস্বরূপ কাল সকালে যখন ওজন মাপবো, তখন কতটা বাড়তি দেখাবে।

এমন সময় আয়নার সামনে থেকে রোম্যান্টিক আহবানঃ

"এই, এদিকে এস না। দেখ না একটু।"

এরকম ডাক আমার তখনই আসে যখন আমি বিছানায় চিৎপটাং হয়ে ভুঁড়িতে হাত বুলাই। দারুন ফিল করি, জানেন। যেন সৌদি কম্বলে হাত পিছলে যাচ্ছে।


তাকিয়ে দেখি, আমার বংগললনা একেবারে আটলান্টিকের ওপারের বেশ-এ নিজেকে সাজিয়েছেন। তবে এটা দেখতে 'ডাক' আসে নি। ডাক এসেছে অন্য কিছুর জন্য।

"দেখ তো, আমার মেকাপটা কি আজকে অন্যরকম লাগছে?" খুবই উৎসুক গলার প্রশ্ন। আমার জন্য প্রোমোশনের ভাইবা।

খোদা জানেন, এই ১৯ বছরেও কেন জানি আমার কাছে সব লিপস্টিকের কালারই লাল রঙ এর মনে হয়। আর গালে যা মাখে, আমি জানি ওইটাকে বলে ফাউন্ডেশন - বাড়ির না, মেকাপের। এরপর পাউডার পর্যন্ত গিয়েই আমার মেকাপ এনসাইক্লোপিডিয়া খতম। শুধু জানি, মেয়েরা পাউডার মাখে মুখে, আর ছেলেরা বগলে - এই পার্থক্য।

বললাম - "আরে...! তাই তো...!! আসলেই একদম নতুন ধরনের মেকাপ করেছ। কিভাবে করলে?"

বউএর মুখ উজ্জ্বল হয়ে উঠল খুশিতে। স্পষ্ট পড়লাম - এদ্দিনে চাঁদু তুমি বউ এর মেকাপ বুঝতে শিখলে। ভেরি গুড!!

এরপরই গুবলেট হয়ে গেলো। আরেকটু জ্ঞান ফলিয়ে বললাম - "একদম বিদেশি মডেল লাগছে যে তোমায়...বিদেশি স্টাইলে মেকাপের জন্য...!!"

ধর্মসাক্ষী, আমার কোন বদ উদ্দেশ্য ছিল না। যা মনে হয়েছে, তাইই বলেছি। আর দেখি তো, সব মেকাপই বিদেশি কোম্পানির। তাইই বলেছি।

দেখি, ধনুক ভ্রু কুঁচকে গেল। হাসি উধাও। গম্ভীর প্রশ্ন ছুটে এলোঃ

"মানে? কি বিদেশি স্টাইল মেকাপ?"

আমি আরও উৎসাহী ব্যাখ্যা মেরে দিলাম -

"মানে...তোমাকে তো একদম ফরেনার লাগছে এই বিদেশি স্টাইলে মেকাপের পর। মানে একদম দেশি স্টাইল না। তাই তো করেছ...মেকাপ...তাই না? তারওপর ওইযে ড্রেসটা....হেহ হেহ....একদম নতুন না? ওহ না...মানে...এইটাই বললাম। মানে...বুঝলে না...আহহা...!!" শব্দগুলো যেন ছিটকে ছিটকে বেরিয়ে এলো দাঁতের ফাঁক দিয়ে।

তারপর...ইয়া মাবুদ...! গর্জন হলো। বজ্রপাতের না রে ভাই। গিন্নীর গলা থেকে।

"ওই...
ফাইজামি কর?
কিসের বিদেশি স্টাইল?
আমি তো চোখে কাজল দেই নি।
একটা কড়া লিপস্টিক দিয়েছি।
চোখে দেখ না?
ওইটার রঙ কেমন ম্যাচিং হয়েছে সেইটা জিজ্ঞেস করেছি।
কোনদিন তো কিচ্ছু খেয়াল করতে দেখলাম না আমার ব্যাপারে।
সবসময় ফাইজলামি না করলে চলে না?"

আমি একদম মাননীয় স্পিকার।

মনে মনে তখন ভাবছি, ভুলটা হলো কোথায়? বিদেশিরা কি চোখে কাজল দেয় না?
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৭ রাত ৯:২০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৮

ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন

বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন

×