তোমাকে নিয়ে আমি
---------------------
হাসনাহেনার সৌরভ তোমার সারা অবয়বে মাখানো।
সকালের প্রথম সূর্যের আলোয় পাই তোমার ছোঁয়া।
নারকেল গাছের ছায়ায় ঢাকা বেলাভূমিতে বসে -
তবুও প্রতিটি স্পন্দন ব্যাকুল হয় তোমার কামনায়।
জানালার ফ্রেমে বাঁধানো পূর্ণিমা চাঁদ -
হাসিতে উদ্ভাসিত তোমার মায়াবী মুখ, যেন
নরম আলোয় আমায় চুম্বন করছে।
নিঃসঙ্গ আমি আজ, একা - বড় একা। তাই,
ভাবনারা বল্গাহারা হলো তোমাকে ভেবে।
---------------------------------------------
এটাকে কোনভাবেই কবিতা বলা যায় কি না, জানিনা। কিন্তু এর সাথে আমার জীবনের বিশাল একটা আবেগ জড়িয়ে আছে।
'৯৭'র ফেব্রুয়ারির কোন এক রাতে এটা লেখা হয়েছিল। ১৯ বছরেরও বেশি আগে। কেন লিখেছিলাম, তা নাই বা বলি। এত ইতিহাস শোনার আগ্রহ বা ধৈর্য্য কারোরই হবে না জানি।
তবে...এই লাইনগুলোর (কবিতা বলার সাহস হচ্ছে না) মধ্যে একটা টুইস্ট আছে। মনে হয় না, সেটা কেউ বুঝতে বা বের করতে পারবে। সেটা শুধু পৃথিবীতে দুইজন মানুষই জানে।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৭ রাত ৮:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



