
উড়ে যাওয়া সুখ
----------------
পাখি নয়, তবু উড়ে যেতে চায়
মন অবুঝ আমার।
দিগন্তের প্রান্তসীমা ছাড়িয়ে উড়ে যায়, দৃষ্টি আমার।
সাদা মেঘ, কালো মেঘ - সব একাকার রাতের আকাশে।
আমি তবু খুঁজে ফিরি। আলোর তৃষ্ণা এ বুক জুড়ে
তোলে হাহাকার।
শেষের সে লালিমা আকাশ জুড়ে, শুধু আমারই।
আমারই...সুখের মাখামাখি আলেয়া।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



