তুই যে এত্ত অভিমানী
বোঝাই যায় না।
গলার স্বর - না হয় একটু বদলে গেলই।
তুই অবাক চোখে তাকাস কেন?
এই যে ডাকি - না হয় একটু জোরেই হলো।
আমি তো রেগে থাকতেই পারি। পারি না?
তুই-ই বুঝিস না।
কেবল জলের ঝিলিক দেখাস দু'চোখ জুড়ে।
মনটা করিস মেঘমেদুর।
আমি বুঝতে পারি।
এত্ত অবুঝ হয় মানুষ? তোর মত..!
কতটা আগলে রাখি।
বন্ধু থেকে, অফিস থেকে।
বাইরের পুরো পৃথিবীটা থেকে।
তোকে শান্ত রাখি এই আমি।
তবুও তুই আমার পরেই মন বোঝাই করিস!
অভিমান আর দুঃখ দিয়ে।
জলভরা চোখে তাকালেই মন আমার কেমন করে।
ভুমিকম্প হয়। আমিও যে ডুবে যাই নোনা জলে।
কষ্ট হয়, কান্না পায়।
তুই অভিমান করলে ভাল লাগে না কিচ্ছু।
তুই....
না থাক। বলব না।
কিছু কথা না বলাই থাক।
কিছু কথা শুন্যে ভেসে যাক।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




