
"দৈনন্দিন জীবনে আমি একজন ভদ্রলোক"
যে কি না 'দৈনন্দিন' একঘেয়ে কাজগুলো করে যায়।
রবোটের মত, কিছুটা অভ্যাসে।
তার সময় নেই 'জীবন' নিয়ে ভাবার।
ব্যস্ততার হাউন্ডটা তাকে তাড়িয়ে বেড়ায়।
সকাল - দুপুর - রাত।
নিজের 'আমি' তখনই খোঁজে
যখন আয়নার সামনে দাঁড়িয়ে দাড়ি কামায়।
সাবানের পরত চেঁছে আমিত্ব বের করে আনে।
কতশত 'একজনের' ভীড়ে হারিয়ে যাওয়া সেই।
প্রত্যেকদিনের একঘেয়েমিতে।
রোজকার অর্থহীন দ্বায়িত্বগুলোতে।
সবশেষে পেয়াজের খোসার মত।
অথবা ভিজে যাওয়া রেইনকোটের মত।
কিংবা রোল খুলে আসা টিস্যুপেপারের মত।
ভদ্রতার খোলসটা ছাড়িয়ে ফেললেই চলবে।
আপনাদের সামনে এসে দাঁড়াবে
এক প্রাগৈতিহাসিক মানুষ।
যার নেই রোজকার একঘেয়ে জীবনসর্বস্ব আমিত্ব।
অনেকের মধ্যে একজন হওয়ার ইচ্ছেটাও।
সে শুধুই এক আদিম বর্বর।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



