আজ একটু অন্যরকম হোক।
সারাটা সকাল কাটুক বৃষ্টির গান শুনে।
টুপটাপে একলা রাস্তাটা ভিজে যাক।
দুপুর হোক আলস্যে মোড়া।
ভারী মেঘেদের ওজন কমুক, ঝর্না ঝরিয়ে।
জানলার পাশটিতে বসে তুমি-আমি
ভিজে দাঁড়কাকটাকে দেখি।
বিকেল আর সন্ধেটা মিশে যাক।
আকাশ কালো করে বর্ষন হোক।
তারই মাঝে হোক চায়ের কাপে চুমুক।
উষ্ণতার ধোঁয়া পাক খেয়ে খেয়ে উড়ে যাক।
আজকের রাতটাও হোক অন্যরকম।
ফেসবুক রেখে এসো পাশ ফিরে শুই।
মুখোমুখি,
গল্প হোক ফিসফিসিয়ে, কম্বলের ওমে।
ঘুমিয়ে পড়ি যেন হাতে হাত রেখে,
তোমার চুলের সুবাস মেখে আবেশিত হই।
আজ সবকিছু অন্যরকম হোক।
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



