অনেকটুকু নয়, চেয়েছি একটুখানি।
স্পর্শ তোমার - সারা গায়ে মেখে নেব।
একটু আদর - মেঘ হবো আকাশ-আদরে।
একগোছা চুল - বুলাবো ঠোঁটের পরে।
ছোট্ট শাসন - হিমালয়ের মত স্থির হবো।
একটু খোলা ঠোঁটের কপাট, আধবোঁজা চোখ - আবেশে বুঁদ হবো।
তুমি আমায় অল্প একটু দিও।
একটা শব্দ - মহাকাব্যের মত বিশাল হবে।
একটু কান্না - শ্রাবণের ভারী বর্ষন হবে।
একটু হাসি - বসন্ত আসবে সারা মর্ত্য জুড়ে।
একটু রাগ - মহাকাল থমকে যাবে।
একটু দুষ্টুমি - পৃথিবী রঙের হোলিতে মাতবে।
একটু ছোঁয়া - আমাকে অমরত্ব দেবে।
আমার নগন্যতা,
তুমি অল্প একটু দিয়ে উপচে দিও।
আমার তুচ্ছতা,
তুমি অল্প একটু দিয়ে বিশালতা দিও।
তোমার ভালবাসা,
আমায় দু'হাত ভরে তুলে নিতে দিও।
দেবে তো?
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



