somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোন এক দিন

২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কোন এক দিন
---------------

কোন একদিন আসবেই;
যেদিন অফিসপাড়ায় ফুলের প্যারেড হবে। হরেক রঙের।
ঘরফেরতা মানুষগুলো বাসে না ঝুলে লিমুজিনে উঠবে।
আকাশের মেঘগুলো রঙ বদলে সবুজ হবে।
আর ঝরাবে সুগন্ধি লেবুফুল।

কোন একদিন আসবেই;
যেদিন বর্ষনে রাস্তায় কাদার বদলে আইস্ক্রিম জমবে।
হিম হিম ঠান্ডায় আমরা ভ্যানিলা কিংবা বাটারস্কচ বেছে নেব। হ্যাজেলনাটও হতে পারে।
রিকশাওয়ালারা সাজবে মজাদার ক্লাউনের মত করে।

কোন একদিন আসবেই;
যেদিন আগোরা বা স্বপ্ন বলে কিচ্ছু থাকবে না। মানিব্যাগও না।
শুধু কষ্ট করে ফ্রিজটা খুললেই হবে।
থরে থরে সাজানো থাকবে সবকিছু
বের করে নেওয়ার অপেক্ষায়।

কোন একদিন আসবেই;
যেদিন তোমার ধমকে রাষ্ট্রীয় সফর বাতিল হবে প্রধানমন্ত্রীর।
অঙুলিহেলনে থেমে যাবে ওয়ার্ডকাপ ফাইনাল।
বিজয়ী ঘোষিত হবে দু'দলই - তুমি বললেই।
তুমি চাইলেই ট্রাম্প কিংবা পুতিন গাইবে ভাটিয়ালি গান।

কোন একদিন আসবেই;
যেদিন কবিরা রমনা পার্কে ফুটবল খেলবে।
পলিটিশিয়ানরা বাঁধবে নিজেদের অপকীর্তির গান।
ক্রিকেটাররা ছবি আঁকবে মানিকমিয়া এভিন্যুতে।
আর চাকুরেরা ঘুমোবে বেলা ১টা পর্যন্ত,
অফিস-টফিস কিচ্ছু থাকবে না বলে।

কোন একদিন আসবেই;
যেদিন তুমি হাসলে এফ-১৬ থেকে রক্তগোলাপ ফেলা হবে।
তুমি কাঁদলে বন্ধ হয়ে যাবে সব উপগ্রহ। রাস্তায় নামবে জলপাই ট্যাংক।
কষ্ট পেলে নিষ্ক্রিয় হয়ে যাবে সব এটম বম্ব।

কোন একদিন আসবেই,
যেদিন তুমি ক্ষমা করবে আমায়।
এত্তগুলো ভুল - সব ছুঁড়ে ফেলে হাত বাড়াবে।
আমাকে আবার ভালবাসবে,
একদম ঠিক আগের মত।
একদম ঠিক প্রথম প্রেমের মত।

আমি সেইদিনের অপেক্ষায় আছি।
দু'হাত প্রসারিত করে,
তোমার পানে।

#কাব্যতাড়না

সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৫
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×