
আঁধার চেয়েছি আমি,
আলো তো চাইনি।
লুকোতে আমার কষ্ট যতটুকু তুমি দেখেছ
ধিক্কার পেয়েছি আমি,
আদর তো পাইনি।
আমাকে আড়াল করে ভালবাসা মেখেছ।
সূর্য ডুবে গেলে
জড়াবো নিরালম্ব অন্ধকারে,
অপরাধী হয়ে মিশে যাব শেষবেলার সুরে।
সেদিনও ভোর হবে,
পাখি ডেকে নতুন করে।
স্মৃতির পাতা ছিঁড়ে উড়ে যাব দূরে, বহু দূরে।
তুমি শুধু একবার
ফিরে এসো সেইখানে।
আমি আছি অপেক্ষায় আগের ঠিকানাতে।
একমুঠো ফুল নয়,
ঝরা পাতা এনো টেনে।
ছড়িয়ে দিও আমার সমাধির বিছানাতে।
সেদিন যদি ক্ষনিকের তরে মন ওঠে বলে
আমার সামান্য স্মৃতি যদি হঠাৎ জাগে
যেন তুমি, সব পাপ ছিল না আমার ভাগে
কবর ভিজিও মোর একফোঁটা অশ্রুজলে।
#কাব্যতাড়না
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৭ রাত ৩:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




