বিকেলের নরম রোদে,
কিংবা শীতের সকালের হিমেল বাতাসে -
আমার অনুভব কেবলই
তোমার রেশমী নরম চুলের স্বপ্ন দেখে।
কল্পনাকে বাস্তবতার অগ্রবর্তী করে
যখন তোমায় নিয়ে স্মৃতিগুলো উন্মনা।
অতিক্রান্ত অনুভবগুলো তাই
ভালবাসার কামনায় ব্যাকুল হয়।
মানসিক প্রত্যাখ্যানে আমি তোমাকে চাইব না।
যদিও তুমি দুলে ওঠো মস্করায়।
আর আমায় নিয়ে খেলতে ভীষন ভালবাস।
আমি কখনও প্রেমের বিপরীতে তামাসাকে বসাতে পারিনি।
আমার স্বত্তার অনুভব,
তোমায় নিয়ে আমার সমস্ত চিন্তা চেতনার উত্তুঙ্গু কামনায়
বিবাগী মনটা অনর্গল কাঁদে।
আমি তোমাকে চাইবোই, চাইবোই।
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৭ বিকাল ৪:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




