
মেঘলামেদুর বিকেল বেলায়, বৃষ্টি ঘনায় শেষে,
হাজার জনের মাঝে মেয়ে থমকে রিক্ত বেশে।
টুপটুপিয়ে বৃষ্টি শুরু, ঝমঝমিয়ে বাড়ে
বজ্রপাতের তীব্র নিনাদ, আকাশ ভেঙ্গে পড়ে।
একলা হাঁটা সেই মেয়েটি থমকে গেছে হঠাৎ
বাতাস জোরে ডাল ভেঙ্গেছে, শব্দ ওঠে 'মড়াৎ'।
দমকা হাওয়ায় উলটে গেল পলকা ছাতাখানি,
এই মেয়েটা, একটু দাঁড়াও, ভিজবে কেন শুনি?
তোমার পরা লাল শাড়িটার উড়ছে আঁচল হাওয়ায়,
কৃষ্ণকালো মেঘের দলায় আকাশ আঁধার ঘনায়।
লাল শাড়িতে ভেজা তুমি, মিষ্টি মেয়ে দাঁড়াও
এই যে দেখ পাশেই আমি, হাতটা শুধু বাড়াও।
দাও ছুঁড়ে দাও ছাতা ফেলে, ভিজুক সারা দেহ।
তোমার পাশে শুধুই আমি; থাকবে না আর কেহ।
এসো করি বৃষ্টিস্নান আজকে দু'জন মিলে,
মিষ্টি মেয়ের তোমার সাথে দুষ্টু আমি ছেলে।
আজ বিকেলের বর্ষাটা হোক শুধুই তোমার আমার
ভিজব আমি, ভিজবে তুমি, আর কিছু নেই চাওয়ার।
#কাব্যতাড়না
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




