somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধুরা আছে বন্ধুত্বের বাঁধনে

১৭ ই জুন, ২০১৭ রাত ২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধুদের কথা বলি। আমি আমাদের কথা বলি।

একসাথে হলাম বহুদিন পর।
সন্ধ্যার আতশবাজিতে উচ্ছল, হাসিমাখা মুখগুলো।
হাসি আর ঠাট্টাগুলোই আতশবাজি হয়ে জ্বলে উঠল।

চেনা মুখগুলো ঝাপসা হতে গিয়েও হয়না।
স্মৃতির পিদিম অন্য সবাইকে ম্লান করে দেয়।
শুধু বন্ধুদের মনে রাখে।

পার হয়ে গেছে তিরিশটি বসন্ত।
একা থেকে দোকা হয়েছি।
জন্ম দিয়েছি নতুন প্রজন্মের।
বয়স ছাপ ফেলেছে আমাদের চামড়ায়।
চুল হারিয়েছি। কারও চোখে উঠেছে চশমা।
দাড়ি আর গোঁফের জঙ্গলে ঢেকে গেছে সেই চেনা মুখ।
শুধু হাসিগুলো একইরকম আছে।

বদলায়নি 'কেমন আছিস দোস্ত?' - সেই স্বর। সেই ডাক।
পিঠের ওপর আলতো চাপড়ের স্পর্শ, বন্ধুত্বের উষ্ণতা।
একইরকম লাগলো। আজও। তিরিশটি শীত পার করেও।

আমরা বদলেছি। বদলে গিয়েছে চারপাশ।
তবুও আজ যখন দেখা পেলাম,
বুকের ভেতর সেই একই অনুভূতির কম্পন।
আমি তীব্রভাবে উপভোগ করলাম ওদের সান্নিধ্য।

আমার বন্ধুরা। একসাথে 'আমরা' হওয়ার সেই শৈশব।
স্কুলের দুষ্টুমি ভরা সেই দিনগুলো।
কোনদিন পুরোনো না হওয়া সেই ঠাট্টাগুলো।
সহজ সরল বাড়িয়ে দেওয়া হাতগুলো।
কিচ্ছু বদলায়নি। একটুও না।

আরেকবার নতুন করে অনুভব করলামঃ
সময় বদলায়, বন্ধুত্ব বদলায় না।


#কাব্যতাড়না

(১৭ই জুন ২০১৭ | রাত ২:৩০ মিনিট)
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৭ রাত ২:৩৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শরীফ থেকে শরীফা ইস্যু কেন চাঙা হচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ৩:১৭


দেশে ট্রান্সজেন্ডার ও সমকামী ইস্যু নিয়ে জল ঘোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমকামী ইস্যুতে একের পর এক বহিষ্কারের ঘটনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে দুই... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×