
তুই যদি চাস, তবে থাকব আমি একা,
যতই লোকে বলুক আমাকে বিশ্ববোকা।
আবার হঠাৎ করে, কাছে টেনে নিলে,
বিলীন হতে পারি আমি ওই অন্তরালে।
আমার সকাল-ভোর কেড়ে নিতে পারিস।
আমার দুপুর রোদ আদরমাখা করিস।
আমার বিকেলটুকু রাঙিয়ে দিতে পারিস।
আমার সাঁঝবেলাটা ঝিঁঝিঁডাকা করিস।
তবু আমারই থাকিস তুই, ওরে জলপরী।
আমার পৃথিবীটা শুধু তোকেই দিয়ে ভরা,
যখন হারাই তোকে, হয়ে যাই মনমরা।
আবার ফিরে এসে আদরমাখা ছুঁড়ে
আমায় করে দিলি আলসে, বড্ড কুঁড়ে।
আমার ভালবাসা শুধুই তোকে ঘিরে।
আমার বেঁচে থাকা এত্ত লোকের ভীড়ে।
আমার কষ্টগুলো তোর বিহনে জাগে।
আমার ভেতর জ্বলে তোরই অন্তরাগে।
আমারই থাকিস তুই, প্লিজ নীলপরী।
এভাবে বেঁচে থাকা, সুখ না কি দুঃখ?
তোকে নিয়ে তাই হিসেবটা খুব সুক্ষ।
আমি শুধুই তোর। তুইও কি হবি আমার?
এমনই অদ্ভুত দ্বন্দ্বে হচ্ছে যে কম্মকাবার!
আমি তাই তোকে চাই সকাল-দুপুর-সন্ধ্যে;
পারছিনা বেঁচে থাকতে অদ্ভুত এই দ্বন্দ্বে।
তোকে ভালবেসে তাই পৃথিবীটা দেখি,
ভাবছি শুধুই বসে তুইও বাসিস না কি।
তুই শুধু আমারই থাক, ওরে জানপরী।
#কাব্যতাড়না
(১৮ই জুন ২০১৭ | রাত ২:২৬ মিনিট)
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৭ দুপুর ২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




