
চিরল চিরল পাতার ফাঁকে ফাঁকে
আকাশ দেখ আবার উঁকি দিল
একলা পাখির ডানার পালক মেলে
শুভ্র সাদা মেঘটা ভেসে গেল।
ছবির ফ্রেমে গাছগুলো সব সবুজ,
মধ্যিখানে আকাশ অনেক নীল,
সূর্য ছিল আড়ালে আবডালে,
থমকে যাওয়া বিষন্ন এক চিল।
বিকেল গড়ায় সন্ধ্যা নেমে আসে।
পাখ-পাখালির যায় কোলাহল থেমে।
এমন দিনে স্নিগ্ধ সবুজ ঘাসে
পড়ছি আমি অবাক করা প্রেমে।
ইচ্ছেগুলো আমায় নিয়ে খেলে,
মনটা ওড়ায় দু'হাত দু'দিক মেলে।
সত্যি করে একটি অবুঝ ছেলে,
ভাবছে বসে বিষন্ন বিকেলে।
#কাব্যতাড়না
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৭ রাত ১১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




